দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নেইমার পিএসজির অনুশীলন করেছেন

নেইমার পিএসজির অনুশীলন করেছেন

স্পোর্টস ডেস্ক, ৩১ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) বৃহস্পতিবার অনুশীলন করেছেন বার্সেলোনায় ফেরার অপেক্ষায় থাকা ব্রাজিলীয় তারকা নেইমার। তবে পিএসজির হয়ে পরের লীগ ম্যাচেও খেলছেন না তিনি। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ব্রাজলীয় তারকার বার্সায় প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়ে দুই ক্লাব সমঝোতায় উপনীত হয়েছে।

বিপুলসংখ্যক গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে গতকাল বিকেলে অনুশীলনে অংশ নেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকা। পিএসজির নিজস্ব টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় নেইমারের এই অনুশীলন।

এদিকে পিএসজি কোচ টমাস টাসেল পরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, মেজের বিপক্ষে পরের ম্যাচে পিএসজির হয়ে খেলছেন না এই ব্রাজিলীয় তারকা। তিনি বলেন, ‘আগের মত একই পরিস্থিতি বিরাজমান থাকায় নেইমারকে স্কোয়াডে রাখা হয়নি।’

এদিকে ইতালীয় সম্প্রচারক স্কাই স্পোর্টস দাবি করেছে, দুই বছর আগে ২২২ মিলিয়ন ইউরোতে দলে নেয়া নেইমারকে শেষ পর্যন্ত বার্সেলোনায় ফেরত পাঠাতে রাজি হয়েছে পিএসজি।

এদিকে কাতালান রেডিও স্টেশন আরএসিআই’র রিপোর্টে বলা হয়, বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে যোগ দিতে মোনাকোতে গেছেন। এ সময় পিএসজির সঙ্গে সমঝোতার বিষয়েও কথা বলবেন তিনি।

উল্লেখ্য, পিএসজিতে দুই বছর অবস্থানকালে নেইমার ৫৮টি ম্যাচে অংশ নিয়ে ৫১টি গোল করেছেন। দলবদলের টানাপোড়েনে পড়ে চলতি মৌসুমে পিএসজির হয়ে কোন ম্যাচেই অংশ নেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT