দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে চায়ের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান

সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে চায়ের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান

৩১ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম সুনামগঞ্জে কিশোরদের বখাটেপনা নিয়ন্ত্রণ করতে রাত ৯টার মধ্যে সড়কের পাশে এবং বিভিন্ন গলিতে থাকা ভাসমান চায়ের দোকান রাত ৯টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছেন ।

তিনি আরো বলেন, উঠতি বয়সের কিশোররা পড়ালেখা বাদ দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়। এসময় অনেকেই বখাটে পনায় জড়িয়ে পড়ে। এজন্য রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধ করতে হবে। শুধু বাস স্ট্যান্ড ও লোক সমাগম এলাকা বাদ দিয়ে বাকি অলিতে-গলিতে যে চায়ের দোকান বা টং রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘আমি সুনামগঞ্জ আসার পর দেখেছি; এখানে চাঁদাবাজি, জুয়া খেলা, উঠতি ছেলেদের রাতভর আড্ডা ইত্যাদি হচ্ছে। কিন্তু আমি এখন পরিষ্কার বলে দিতে চাই; আমার জেলায় এসব হবে না। আমি চাঁদাবাজি বা জুয়া খেলা কিংবা কোনো রকম অপরাধমূলক কাজ মেনে নেব না। সুনামগঞ্জ জেলা থাকবে মাদক ও দুর্নীতিমুক্ত।’

পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। সাংবাদিক ভাইদের বলবো, আপনারা গাড়িতে নম্বর প্লেট ও ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যবহার করবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি মাছুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হিমাদ্রি শেখর ভদ্র, সেলিম আহমদ তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT