দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ২৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল

রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ২৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল

০১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে সাত নম্বর আসামি করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। আজ
রবিবার বিকাল সাড়ে চারটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন চার্জশিট দাখিলের খবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগপত্রভুক্ত আসামিদের প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক- এই দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রাপ্ত বয়স্ক আসামি ১০ জন, তাদের মধ্যে সাত নম্বরে রয়েছেন মিন্নি নাম। আর অপ্রাপ্ত বয়স্ক আসামি ১৪ জন।

রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযোগপত্র সম্পর্কে পুলিশ সুপারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পুলিশ নিরবচ্ছিন্নভাবে গভীর তদন্ত শেষে ২৪ জনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/২১২/১০৯/১১৪/১২০-বি(১) ধারায় বরগুনা সদর থানার অভিযোগপত্র ২৮০(১) বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিটে উল্লেখিত আসামিদের ব্যাপারে আর কোনো তথ্য দেওয়া হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চার্জশিটের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT