দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অবশ্যই, আমি জয় দিয়ে বাংলাদেশের কোচিং ক্যারিয়ার শুরু করতে চাই : বলেছেন, বাংলাদেশ দলের কোচ ডোমিঙ্গো

অবশ্যই, আমি জয় দিয়ে বাংলাদেশের কোচিং ক্যারিয়ার শুরু করতে চাই : বলেছেন, বাংলাদেশ দলের কোচ ডোমিঙ্গো

স্পোর্টস ডেস্ক, ০৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ দলের অনুশীলনের আগ আজ মঙ্গলবার ডোমিঙ্গো বলেন, ‘অবশ্যই, আমি জয় দিয়ে শুরু করতে চাই। কেউই পরাজিত হতে চায়না। জয় দিয়ে শুরু করতে পারাটা সত্যিকারার্থেই অনেক বড় কিছু হবে।’

ডোমিঙ্গোর আগে বাংলাদেশ দলের দুই কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং স্টিভ রোডসের শুরুটা হয়েছিল পরাজয় দিয়ে। উভয় কোচেরই প্রথম এসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ দিয়ে। দুজনের অধীনেই বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল। তবে ডোমিঙ্গোর এসাইনমেন্ট শুরু হচ্ছে দেশের মাটিতে। যেখানে গত তিন বছরে টাইগাররা নিজেদের দুর্গ বানিয়েছে। সঙ্গত কারণেই আত্মবিশ্বাসী হতে পারেন ডোমিঙ্গো এবং তার এখানে ধারা ভাঙ্গার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।

ডোমিঙ্গো বলেন বাংলাদেশী খেলোয়াড়রা তাদের সঠিক ধারা বজায়ে রাখতে পারলে ম্যাচটি জেতা তাদের জন্য অনেক সহজ হবে। ‘আমাদের নিজেদের খেলার প্রতিই নজর রাখতে হবে। ধৈর্য্যশীল হয়ে কটিন ক্রিকেট খেলার প্রতি আমাদের নজর দিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে আমাদের বোলিং পার্টনারশীপ গড়ে তুলতে হবে। সেটা করতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে।’

টেস্টর আগে খেলোয়াড়দের কঠোর অনুশীলন দেখে ডোমিঙ্গো আশাবাদী যে, তারা আফগানিস্তানের বিপক্ষে ভুল করবে না। তিনি বলেন খেলোয়াড়দের কাজের ধরন এবং সংকল্প তাকে এতটাই সন্তস্ট করেছে যে তিনি তাদের কাছ থেকে আর বেশি কিছু চাইতে পারেন না। ‘গত দুই সপ্তাহ যাবত আমি এখানে কাজ করছি। আমি যা দেখেছি তাতে খুবই এক্সাইটেড। গত দুই সপ্তাহ ছেলেরা অবিশ্বাস্য কঠিন পরিশ্রম করেছে। এ পর্যন্ত যা দেখেছি তাতে আমি অত্যন্ত সন্তস্ট। ছেলেদের, শক্তি, মনোভাব, কাজের ধরন অসাধারন। তাদের কাজে আমি সত্যিই খুব খুশি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT