দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল

বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল

ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার দন্ডিত পালাতক খুনিদের দেশে ফেরত আনার পদক্ষেপ’ শীর্ষক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী জানিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সভাপতির বক্তব্যে বলেন, দ্রুততম সময়ের মধ্যে বঙ্গবন্ধু হত্যাকান্ডে চিহ্নিত ও দন্ডিত খুনিদের রায় বাস্তবায়ন ও হত্যাকান্ডের সাথে জড়িত সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। জনগণের সামনে এই সকল চিহ্নিত খুনি ও এই ঘটনার ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচিত করতে হবে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা পলাতক খুনিদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। আর যে দুজনের অবস্থান জানা আছে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। নূর চৌধুরীকে কানাডা সরকার কোন রাজনৈতিক আশ্রয় দেয়নি। তবে সে দেশের সুপ্রিম কোর্টের রায়ের কারণে মৃত্যুদন্ডপ্রাপ্ত কাউকে তারা ফেরত দেয় না। তবে আমরা আশাবাদী কুটনৈতিক ও আইনগত মাধ্যমে আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে পারবো। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে পজিটিভ কন্ডিশনে আছে। আমরা তাকে ফিরিয়ে আনা নিয়ে আশাবাদী।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিলো তা উদঘাটনে কমিশন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কমিশনে কারা থাকবে এবং এর কার্যপরিধি কি হবে তা নিয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। তবে কমিশনের আওতায় বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জাতীয় চার নেতা হত্যাকান্ডের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন বলেন, এখনো পর্যন্ত হত্যাকারীদের তিনজনের সঠিক অবস্থান জানি না। তবে আমরা দুই জনের অবস্থান জানি তারা কোথায় আছেন। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের আগেই তাদের দন্ড কার্যকরের সর্বোচ্চ চেষ্টা করবো।

আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT