দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রোহিঙ্গাদের ভাসানচরে যেতে এনজিওরা বাধা, কারন সেখানে ফাইভস্টার হোটেল নেই : বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

রোহিঙ্গাদের ভাসানচরে যেতে এনজিওরা বাধা, কারন সেখানে ফাইভস্টার হোটেল নেই : বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মেঘনার বুকে ভাসান চরে ফাইভস্টার হোটেল নেই বলেই কক্সবাজার থেকে রোহিঙ্গা শরনার্থীদের ওই এলাকায় স্থানান্থরে এনজিওরা বাধা দিচ্ছেন। জোর করে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে না। যদিও ভাসানচর রোহিঙ্গাদের জন্য স্থায়ী কোনও সমাধান নয়।

সম্প্রতি দ্বিতীয় দফায়ও রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করা কার্যত বিফল হওয়ায় নিপীড়িত এই শরনার্থীদের নোয়াখালীর অদূরে ভাসানচরে স্থানান্থরের চিন্তা করছে সরকার। তবে আন্তর্জাতিক সংস্থাগুলি এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে। তবে বাংলাদেশ সরকারের এই পরিকল্পনাকে গত মার্চ মাসে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের জন্য পরিকল্পিত অবকাঠামোও তৈরি করেছে সরকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা ভাসানচরে গেলেও সংকটের শেষ হবে না। এটি হবে সাময়িক সমাধান। এবার বর্ষায় ভূমিধসের আশঙ্কার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে চেয়েছিলেন। সেখানে রোহিঙ্গারা গেলে তাদের রুজি-রোজগারের ব্যবস্থা হতো।’ ‘কিন্তু রোহিঙ্গারা ভাসানচরে যেতে রাজি হয়নি। এ বিষয়ে এনজিওরা বাধা দিয়েছে। কারণ সেখানে তাদের (এনজিও) জন্য ফাইভস্টার হোটেলের ব্যবস্থা নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT