দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১০০ উইকেট শিকারের রেকর্ডের মালিক হলেন স্পিনার তাইজুল ইসলাম

১০০ উইকেট শিকারের রেকর্ডের মালিক হলেন স্পিনার তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্ক, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশের পক্ষে টেস্টে দ্রুত ১০০ উইকেট শিকারের রেকর্ডের মালিক হলেন স্পিনার তাইজুল ইসলাম। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন আফগান ওপেনার ইহসানুল্লাহকে বোল্ড করার মাধ্যমে এই রেকর্ড গড়েন তাইজুল। এই রেকর্ড গড়ার মাধ্যমে তাইজুল পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। নিজের ২৫তম টেস্টে তাইজুল এই কীর্তি গড়েছেন। এর আগে নিজের ২৮তম টেস্টে বাংলাদেশের পক্ষে শততম উইকেট শিকার করেছিলেন সাকিব।

টেস্টে ১০০ উইকেট শিকারের দিক থেকে বাংলাদেশের তৃতীয় বোলার হলেন তাইজুল। বাংলাদেশের হয়ে আগেই মোহাম্মদ রফিক ও সাকিব এই মাইলফলক স্পর্শ করেছেন। রফিক ৩৩ টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেট শিকার করেছিলেন।

২০১৪ সালের ৫ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাইজুল ইসলামের। আজও সেই ৫ সেপ্টেম্বর। পাঁচ বছরে ক্যারিয়ারের ২৫তম টেস্টে এসে দারুণ এক কীর্তি গড়লেন তাইজুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT