দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রহমতের সেঞ্চুরিতে আফগানিস্তানের প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭১ রান

রহমতের সেঞ্চুরিতে আফগানিস্তানের প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭১ রান

স্পোর্টস ডেস্ক, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রথম সেশন ছিল বাংলাদেশের। কিন্তু পরের দুই সেশনে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি তাই আফগানদেরই। দিন শেষে প্রথম ইনিংসে তাদের রান ৫ উইকেটে ২৭১। দেশকে প্রথম টেস্ট সেঞ্চুরি উপহার দিয়েছেন রহমত শাহ। সেঞ্চুরির সম্ভাবনা নিয়ে দিন শেষ করেছেন আসগর আফগানও।

প্রথম সেশনে তিনটি উইকেট নিলেও পরের দুই সেশনে আর কেবল দুটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে বল করেছেন সাত স্পিনার। তাইজুল ও নাঈম নিয়েছেন দুটি করে উইকেট। প্রথম দিনে খুব ভালো করতে পারেননি সাকিব ও মিরাজ। সিরিজের একমাত্র টেস্টে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান।

শুরুতে ফিল্ডিং করতে নেমে দলীয় ১৩ ও নিজের সপ্তম ওভারে ব্যক্তিগত ৯ রানে থাকা জানাতকে ফেরান তাইজুল। এরই সঙ্গে বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাইজুল। এর আগের রেকর্ডধারী সাকিব ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন। যেখানে বর্তমানে ৫৫ টেস্টে তার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২০৫টি উইকেট রয়েছে।

আফগানদের আরেক ওপেনার ইব্রাহীম জাদরানকেও (২১) বিদায় করেন তাইজুল। মধ্যাহ্ন ভোজের বিরতির ঠিক আগেই তৃতীয় উইকেট উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৩তম ওভারের চতুর্থ বলে আফগানিস্তানের দলীয় ৭৭ রানে হাশমতউল্লাহ শহিদীকে বিদায় করেন এই অলরাউন্ডার। ব্যক্তিগত ১৪ রানে শহিদী উইকেটের পেছনে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারকে ক্যাচ দেন। তবে এরপর থেকেই শুরু আফগানদের প্রতিরোধের গল্প।

আফগানিস্তানের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি করে দুর্দান্ত এক রেকর্ড গড়েন রহমত শাহ। নিজেদের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানদের হয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ১৮৬ বলে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান অবশ্য নাঈম হাসানের পরের বলেই বিদায় নেন। সৌম্য সরকারকে ক্যাচ দেওয়ার আগে ১০টি চার ও দুটি ছক্কায় ১০২ করেন তিনি। একই ওভারে শূন্য রানে মোহাম্মদ নবীকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাঈম।

সেঞ্চুরিয়ান রহমতকে বিদায় করলেও স্বস্তিতে ছিলেন না টাইগাররা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন আসগর আফগান। সঙ্গী আফসার জাজাইকে নিয়ে অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি গড়েছেন সাবেক অধিনায়ক। আফসার অপরাজিত আছেন ৩৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৯৬ ওভারে ২৭১/৫ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, শহিদি ১৪, আসগর ৮৮*, নবি ০, আফসার ৩৫*; তাইজুল ৩১-৪-৭৩-২, সাকিব ১৭-১-৫০-০, মিরাজ ২২-৪-৫৯-০, নাঈম ১৩-০-৪৩-২, মাহমুদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT