দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস

কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস

টেকনোলজী ডেস্ক, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফেসবুকের লাখ লাখ ব্যবহারকারীর ফোন নম্বর অনলাইন ডাটাবেজে প্রকাশিত হয়ে পড়েছে। ফলে যেকেউ সেই নম্বর পেয়ে যেতে পারেন। যেকেউ সেই নম্বর ব্যবহারকারীর একাউন্টে প্রবেশ করে তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারেন। তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

ওদিকে টেকক্রাঞ্চ রিপোর্ট করেছে যে, নিরাপত্তা বিষয়ক গবেষকরা বেশ কিছু ডাটাবেজে কমপক্ষে ৪১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর রেকর্ড পেয়েছে। পাসওয়ার্ড সুরক্ষিত নয় এমন একটি সার্ভারে এসব পাওয়া যায়। সিনেট বলছে, যেসব ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে তার মধ্যে ১৩ কোটি ৩০ লাখই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারী। আর এক কোটি ৮০ লাখ বৃটিশ। ফেসবুক কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন, তারা ওইসব ফোন নম্বর সুরক্ষিত বা নিরাপদ করার চেষ্টা অব্যাহত রেখেছেন। কিন্তু এরই মধ্যে ওই রেকর্ডগুলো ডুপ্লিকেট বা নকল করে ফেলা হয়েছে।

ফেসবুকের ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এই ডাটাবেজ পুরনো। গত বছর ফেসবুক কর্তৃপক্ষ তথ্য পরিবর্তন করে। এর মাধ্যমে একজন ব্যক্তির ফেসবুক অন্যজন শুধু মোবাইল ফোন ব্যবহার করে খুলতে সক্ষম হবেন না। তাই ফেসবুক মনে করে এর আগেই দৃশ্যত এসব ডাটা সংগ্রহ করেছে দুর্বৃত্তরা। তবে তারা যে ডাটাশিট লুফে নিয়েছে তা সরিয়ে নেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ফেসবুক একাউন্ট এখন পর্যন্ত অন্যরা ব্যবহার করতে পারছে এমন কোনো প্রমাণ আমরা দেখতে পাই নি।

সামাজিক এই নেটওয়ার্ক মনে করে যে ডাটা হাতিয়ে নেয়া হয়েছে তা ফেসবুকের বর্তমান অকার্যকর ফিচার সম্বলিত। ব্যবহারকারীরা মোবাইল ফোন নম্বর ব্যবহার করে এতে প্রবেশ করতে পারতেন। ২০১৮ সালের মার্চে কেমব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডালের প্রেক্ষাপটে ফেসবুক ওই সার্চ টুল বন্ধ করে দেয়।

তবে সে যা-ই হোক, এবার এই ডাটাবেজ হাতিয়ে নেয়ার নেপথ্যে কে বা কারা, কি উদ্দেশে এটা করেছে তা বলতে পারছে না ফেসবুক। টেক ক্রাঞ্চ এবং নিরাপত্তা গবেষক সানিয়াম জৈন (তিনিই ফাঁস হয়ে যাওয়া ফোন নম্বরের কথা প্রথম দেখতে পেয়েছেন) কেউই বলতে পারছেন না ওই ডাটাবেজের মালিক কে। ওয়েব হোস্টের সঙ্গে তারা যোগাযোগ করার পরই তা নামিয়ে ফেলা হয়েছে অনলাইন থেকে। ওদিকে গোপনীয়তা ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোন নম্বর দেয়ার বিষয়ে সতর্কতার পরামর্শ দিয়েছেন। এসব নম্বর দিয়ে ব্যবহারকারীকে বিপদে ফেলতে পারে অসাধু চক্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT