দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বহিষ্কারের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বহিষ্কারের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী দাভুতোগলুকে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে)পার্টি থেকে বহিষ্কারের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ তবে কবে নাগাদ তাকে দল থেকে বের করে দেওয়া হবে এখনও তা নিশ্চিত নয়৷ তুরুস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েপ এরদোয়ান দলের শীর্ষ পদে পরিবর্তন আনবেন বলে যে গুঞ্জন রয়েছে তার মধ্যই এই খবর পাওয়া গেল৷

এরদোয়ান একে পার্টির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে দলটির অন্যতম নেতা, সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভোগোগলুকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেন৷ এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য গত সোমবার দলটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা এর পক্ষে ভোট দেন৷

তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুর তথ্যানুযায়ী, এই কমিটি দলের তিনজন সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে৷ তবে কেন তারা এই সিদ্ধান্তে এসেছে তা জানা যায়নি এবং কবে, কখন এই বহিষ্কারাদেশ কার্যাকর করা হবে তাও নিশ্চিত নয়৷

দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকের আগে এরদোয়ান দলে নতুন সদস্যদের নিয়োগের কথা বলেছিলেন৷ কনয়া শহরে ওই বৈঠকে তিনি বলেন, ‘আমাদের দলে যদি এমন কিছু লোক থাকে যারা কাগজে কলমে দলের সদস্য হলেও আমাদের সাথে মতভেদ রয়েছে তবে তাদের চিহ্নিত করা হবে৷’

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন দাভুতোগলু৷ তিনি একে পার্টির নীতি, সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং এরদোয়ানের সমালোচনা করেছিলেন। সম্প্রতি তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচন নিয়ে একেপির সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন৷

তুর্কি গণমাধ্যমগুলো বলছে, সাবেক রাষ্ট্রপতি ও একেপির সহ-প্রতিষ্ঠাতা আবদুল্লাহ গুলের সঙ্গে মিলে জোট বেঁধে একেপিকে চ্যালেঞ্জ জানাতে নতুন দল গঠন করতে পারেন তারা৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT