দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ আরো তিন বছর বাড়ল

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ আরো তিন বছর বাড়ল

ঢাকা, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আরও তিন বছর মেয়াদ বেড়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের। আগামী ১৮ জুন থেকে তিন বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়িয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। ২০১৫ সালের ১৫ জুন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পান। প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে দেয়া হয় সচিব পদমর্যাদা। এরপর ২০১৬ সালের ১৬ জুন তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়।

ইহসানুল করিমের জন্ম ১৯৫১ সালের ৫ জানুয়ারি। দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার। দেশে-বিদেশে বহু জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার সংবাদ সংগ্রহ করেছেন। তিনি ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ প্রেস ইউনিয়ন ফেলো হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বিবিসি, পিটিআই, ভারতের দ্যা স্ট্যাটমেন্ট ও ইন্ডিয়া টুডে পত্রিকার বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি নয়া দিল্লিতে বাসসের ব্যুরো চিফ ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হওয়ার আগে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT