দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশের মানুষের ওপর বিএনপির আস্থা নেই : এক সংবাদ সম্মেলনে বলেছেন, তথ্যমন্ত্রী

দেশের মানুষের ওপর বিএনপির আস্থা নেই : এক সংবাদ সম্মেলনে বলেছেন, তথ্যমন্ত্রী

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা বারবার নালিশ করতে বিদেশিদের কাছে যাওয়ার কারণে প্রমাণ হয়েছে বিএনপির জনগণের ওপর আস্থা নেই।

তিনি বলেন ‘বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট সর্বদা বিদেশিদের কাছে নালিশ দিয়ে আসছে। তাই অনেকেই তাদের বাংলাদেশ নালিশ পার্টি বলে ডাকে।’যে রাজনৈতিক দলের দেশের মানুষের ওপর আস্থা নাই তারাই কেবল বিদেশিদের দ্বারে দ্বারে যেতে পারে। এজন্যই বিএনপি সর্বদা বিদেশিদের দ্বারে যায়। এটি বিএনপির জন্য লজ্জাজনক।

ড. হাছান এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী অক্টোবর থেকে আন্দোলন শুরুর সমালোচনা করে বলেন, দেশের মানুষ জানে না কোন বছরের অক্টোবর থেকে বিএনপি আন্দোলন শুরু করবে। বিএনপি গত সাড়ে ১০ বছরে কোন আন্দোলন করতে পারেনি, তারা সব সময় ঘোষণা দেয় ঈদের পর, রোজার পর বা স্কুলের বার্ষিক পরীক্ষার পর তারা আন্দোলনে নামবে।

এ সময় মির্জা ফখরুলকে একজন ব্যর্থ নেতা উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্দোলনের ডাক দেয়া নেতৃবৃন্দের ওপর বিএনপির কর্মীদের আস্থা নেই। এ সময় তিনি প্রশ্ন করে বলেন, ‘যে নেতৃবৃন্দ উচ্চ আদালতে হিজাব পড়ে যায়, সে নেতৃবৃন্দের ওপর কর্মীরা কিভাবে আস্থা রাখবে?’

দেশের ব্যাংকিং খাত নিয়ে বিএনপির অভিযোগ বিষয়ে এক প্রশ্নে জাবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বারবার ব্যাংকিং খাতে দুর্নীতি নিয়ে অভিযোগ তুলছে, কিন্তু সত্য হলো দেশের ব্যাংক খাতে ঋণ খেলাপী শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে।

বর্তমান সরকারের গত সাড়ে দশ বছরে দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দেশের অর্থনীতির পরিধি এখন তিন গুন বৃদ্ধি পেয়েছে।

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ বিশ্বে জিডিপি প্রবৃদ্ধি হার অর্জনের দিক থেকে তৃতীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর দেশের ব্যাংকিং খাতের খেলাপী ঋণ হ্রাস পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT