দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মোসাদ্দেক ও তাইজুলের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে লড়াইয়ে থাকলো

মোসাদ্দেক ও তাইজুলের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে লড়াইয়ে থাকলো

স্পোর্টস ডেস্ক, ০৬ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজই শেষ হয়ে যেতে পারত বাংলাদেশের প্রথম ইনিংস। কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলামের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে তা হয়নি। তারা দুজন লড়াইয়ে রেখেছেন স্বাগতিকদের। ৮ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। টাইগাররা এখনো পিছিয়ে আছে ১৪৮ রানে। প্রথম ইনিংসে আফগানিস্তান করেছে ৩৪২ রান।

চট্টগ্রাম টেস্টে শুক্রবার নবাগত আফগানদের কাছে নাকানি চুবানি খেতে থাকেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিবের দল। ১৪৬ রানে পড়ে যায় ৮ উইকেট। এরপর ৪৮ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন মোসাদ্দেক ও তাইজুল। দিন শেষে ৪৪ রান করে অপরাজিত আছেন মোসাদ্দেক। আর ১৪ রান করে অপরাজিত আছেন তাইজুল।

বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র মুমিনুল ছাড়া কেউ দাঁড়াতে পারেননি আফগান স্পিনের সামনে। সর্বোচ্চ ৫২ রান করেন মিস্টার ডিপেন্ডেবল। সাকিব আল হাসান আউট হন রশীদ খানের বলে, ১১ রানে। মুশফিক তো দাঁড়াতেই পারেননি। রশীদ খান তাকে বিদায় করেন ০ রানে। আর রিয়াদ করেন ৭ রান। দলের সেরা তিন ব্যাটসম্যানের এই চিত্র। এর আগে একে একে ফিরে যান সাদমান (০), সৌম্য (১৭) ও লিটন (৩৩)। চার উইকেট নিয়েছেন রশীদ খান।

এর আগে প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয় আফগানিস্তান। চট্টগ্রামে গতকাল শুরু হয় একমাত্র টেস্ট ম্যাচটি। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল আফগানরা।

শুক্রবার দ্বিতীয় দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে ভালোই শুরু করেছিল বাংলাদেশের স্পিনাররা। কিন্তু বাঁধ সাধেন রশীদ খান। তরতর করে রান তুলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৬১ বলে ৫১ রান করেন এ অলরাউন্ডার।

গতকাল ৮৮ রানে আজগর আফগান ও ৩৫ রান নিয়ে অপরাজিত ছিলেন আফসার জাজাই। কিন্তু কেউই বেশিদূর যেতে পারেননি আজ। দুজনকেই বিদায় করেন তাইজুল। ৯২ করেন আফগান আর ৪১ জাজাই।

এরপর অবশ্য দেয়াল হয়ে দাঁড়ান রশীদ খান। দ্রুত রান তুলতে থাকেন। দলের জন্য মহামূল্য ৫১ রান যোগ করেন। আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ৩৪২ রানে। বাংলাদেশের পক্ষে তাইজুল ১১৬ রানে ৪ উইকেট নেন। দুই উইকেট পান নাঈম হাসান। একটি করে উইকেট নেন মিরাজ ও রিয়াদ।

সংক্ষিপ্ত স্কোর

দ্বিতীয় দিন শেষে ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২ (১১৭ ওভার)

(ইব্রাহীম জাদরান ২১, ইহসানুল্লাহ ৯, রহমত শাহ ১০২, হাশমতউল্লাহ শহীদি ১৪, আসগার আফগান ৯২, মোহাম্মদ নবী ০, আফসার জাজাই ৪১, রশীদ খান ৫১, কায়েস আহমেদ ৯, ইয়ামিন আহমদজাই ০, জহির খান ০*; তাইজুল ইসলাম ৪/১১৬, সাকিব আল হাসান ২/৬৪, মেহেদী হাসান মিরাজ ১/৭৩, নাঈম হাসান ২/৪৩, মাহমুদউল্লাহ রিয়াদ ১/৯, সৌম্য সরকার ০/২৬, মুমিনুল হক ০/৯, মোসাদ্দেক হোসেন সৈকত ০/১)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৯৪/৮* (৬৭ ওভার)

(সাদমান ইসলাম ০, সৌম্য সরকার ১৭, লিটন দাস ৩৩, মুমিনুল হক ৫২, সাকিব আল হাসান ১১, মুশফিকুর রহিম ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৭, মোসাদ্দেক হোসেন সৈকত ৪৪*, মেহেদী হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ১৪*; ইয়ামিন আহমদজাই ১/২১, মোহাম্মদ নবী ২/৫৩, জহির খান ০/৪৬, রশীদ খান ৪/৪৭, কায়েস আহমদ ১/২২)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT