দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টঙ্গী শহীদ জেনারেল হাসপাতালে রোগী রেখে বিয়ের আয়োজন, অনুমতি দেয়নি কেউ

টঙ্গী শহীদ জেনারেল হাসপাতালে রোগী রেখে বিয়ের আয়োজন, অনুমতি দেয়নি কেউ

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিতর্ক যেন পিছু ছাড়ছে না গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের। থেকেই অনিয়ম, দুর্নীতি, দালালদের দৌরাত্ম আর দুর্বল চিকিৎসা সেবা নিয়ে সমালাচনার মুখে থাকা হাসপাতাল নতুন করে নিন্দিত হয়েছে বিয়ের আয়োজন নিয়ে।

নবনির্মিত হাসপাতাল ভবনটির একপাশে ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীরা। তাদের চিকিৎসার মধ্যেই বৃহস্পতিবার রাতে ভবনের অপর পাশে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা পালন হয়েছে। উচ্চ শব্দে গান বাজিয়ে নেচে গেয়ে উদযাপন করেছেন অভ্যাগতরা।

শুক্রবার দুপুরের খাবারের আয়োজন করার জন্য মসলা বাটা, মুরগি কাটাসহ আনুষাঙ্গিক কার্যক্রম চলছিল আগের দিন থেকেই। অভিযোগ উঠেছে, অনুমতি ছাড়াই হাসপাতালের বাবুর্চি আজগর আলীর মেয়ের বিয়ের অনুষ্ঠান করা হয়েছে হাসপাতাল ভবনে। আজগরের দাবি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি তার মেয়ের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেছেন।

হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১০০ জন। ডেঙ্গু সেলে চিকিৎসাধীন আরও ১৭। এর মধ্যেই হাসপাতালটির এক তলা থেকে তিন তলা পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের জন্য তোরণ দিয়ে সাজানো হয়। পাশের পুরনো ভবনটিতে ব্যবস্থা করা হয় রান্না ও দুপুরে খাবারের আয়োজন। এছাড়াও হাসপাতাল করিডোরে হলুদের অনুষ্ঠানে উচ্চ শব্দে বাজানো হয় গান।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা বিষয়টি টঙ্গী পূর্ব থানাকে জানালে পুুলিশের একটি দল বৃহস্পতিবার গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। তবে পরদিন শুক্রবার সকাল থেকে ফের হাসপাতাল চত্বরে প্যান্ডেল করে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

একাধিক রোগীর স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উচ্চ শব্দে গান বাজানো শুরু হয়। হলুদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য রান্নার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হাসপাতালটির বেশ কয়েকটি ওয়ার্ড। বেশ কয়েকজন রোগীর শ্বাসকষ্ট হলে বিষয়টি পুলিশ ও সাংবাদিকদের জানানো হয়।

জানতে চাইলে হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার পারভেজ হোসেন বলেন, ‘হাসপাতালে বিয়ের অনুষ্ঠান পরিচালনার জন্য আমি কাউকে অনুমতি দেইনি। বিষয়টি সম্পূর্ণ হাসপাতাল পরিচালকের এখতিয়ার।’

হাসপাতালটির পরিচালক কমর উদ্দিন বলেন, ‘আমার কাছ থেকে বিয়ের অনুষ্ঠানের জন্য কোন অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই হাসপাতালে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেই। তবে শুক্রবার আবার বিয়ের অনুষ্ঠান শুরু করা হয়েছে কিনা সেটি আমার জানা নাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT