দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে : বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে : বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে। ‘তারা এ থেকে বেরিয়ে আসতে পারছে না’।

তিনি বলেন, বিএনপি দিশেহারা হয়ে বিদেশীদের কাছে ধর্না দিয়ে দেউলিয়া ও হীনমন্যতার পরিচয় দিয়েছে। শেখ হাসিনার সুশাসন তাঁর সাহসী নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনার দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসনীয়। বিএনপি যতই বিরোধীতা আর চেচামেচি করুক লাভ হবে না। ‘শেখ হাসিনার নেতৃত্ব এবং উন্নয়ন ম্যাজিকের মতো। তার জুড়ি বিশ্বে নেই। একজন রাজনীতিকের চিন্তা থাকে পরবর্তী নির্বাচন আর শেখ হাসিনার চিন্তা পরবর্তী জেনারেশনের উন্নয়ন।’

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা অসাধারণ নেতৃত্বের অধিকারী। ১৭ কোটি মানুষের জন্য শেখ হাসিনার যে মমতা তা অন্য কোনো নেতার মধ্যে নেই। তিনি জেগে আছেন বলে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। দেশ জেগে আছে।

কাদের বলেন, জাতীয় পার্টিতে যে টানাপোড়েন চলছে তা তাদের নিজস্ব ব্যাপার, আমাদের নয়। নিয়ম অনুযায়ী স্পিকার বিরোধী দল নির্বাচন করবেন। রংপুর নির্বাচনে ৭ সেপ্টেম্বর দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনার উন্নয়ন এবং তার ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব এবং আওয়ামী যুবলীগ সেটি করেছে উল্লেখ করে তিনি বলেন যুবলীগ আদর্শভিত্তিক রাজনীতি করে। যুবলীগের রাজনীতি অস্ত্রবাজি নয়, লেখা-পড়া শিখানোর রাজনীতি।

ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুশাসনে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন বোতলবন্দী হয়ে আছে। তারা আন্দোলনের কথা বলে নেতা-কর্মীদের চাঙ্গা করছে। তাঁরা মাঠে নেই। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সমাবেশ, লিফলেট বিতরণ, ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে সরকারের সাফল্য তুলে ধরা, আলোকচিত্র প্রদর্শনীসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি।

আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান আতা, মহানগর দক্ষিণের সহ-সভাপতি সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্ঠু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT