দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অধিনায়কত্ব যদি না করতে হয়, তাহলে সেটা সব থেকে ভালো হবে আমার জন্য : বলেছেন, সাকিব আল হাসান

অধিনায়কত্ব যদি না করতে হয়, তাহলে সেটা সব থেকে ভালো হবে আমার জন্য : বলেছেন, সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বর্তামানে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সামনে তিন সংস্করণেই অধিনায়কত্ব পাওয়ার কথা তার। কিন্তু এমন সময় একে বললেন সাকিব? অধিনায়কত্ব চালিয়ে যেতে খুব একটা উৎসাহী নন তিনি! তবে নেতৃত্ব যদি দিতেই হয়, তাহলে বিসিবির সঙ্গে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে চান এই অলরাউন্ডার।

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শেষ দিনে কেবল ৭০ মিনিট টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ হয়ে ২২৪ রানে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনা জানালেন সাকিব।

দেশের ক্রিকেটের সার্বিক নিয়ে গত কিছুদিন ধরেই সংবাদমাধ্যমে নানা দিক তুলে আসছেন সাকিব। ঘরোয়া ক্রিকেটের দুরাবস্থা নিয়ে বলেছেন। ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো বা ‘রোটেশন পলিসি’ চালুর কথা বলেছেন। মানসিকতায় পিছিয়ে থাকার কথা উল্লেখ করেছেন। তিন সংস্করণের প্রতিটির জন্য আলাদা করে উপযুক্ত খেলোয়াড় তৈরি ও বাছাই করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

আফগানিস্তানের কাছে টেস্ট হারার পর সাকিব আরেকবার ছুঁয়ে গেলেন সেই প্রসঙ্গগুলো। তাতে ফুটে উঠল দেশের ক্রিকেটের অনেক বাস্তবতা।

‘আমাদের বুঝতে হবে যে কে কোন ফরম্যাটের জন্য ভালো হবে। সেটাতেই লেগে থাকতে হবে। খুব বেশি বাছাই করার আমাদের জায়গা নেই। কারণ ঢাকা প্রিমিয়ার লিগ যদি দেখেন, একটি সেট আপে হয়, যেখানে মাত্র ১০-১১টি ম্যাচ হয়। এগুলো দেখেই আমাদের খেলোয়াড় বাছাই করতে হয়। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল, সেখান থেকে খেলোয়াড় বাছাই করতে হয়। একটি হয় জাতীয় লিগ। এই তিন ফরম্যাট থেকে আমাদের তিন ধরণের খেলোয়াড় বাছাই করতে হয়। তাই খুব বেশি অপশন আছে বলে আমার মনে হয় না।’

‘সত্যি কথা বলতে, এটা উপলব্ধি করতে হবে যে ওই খেলোয়াড়ের ওই ফরম্যাট খেলা প্রাপ্য, তার ওই ফরম্যাটে ভালো করার সম্ভাবনা আছে। আমার কাছে মনে হচ্ছে, সামগ্রিক একটি বড় পরিকল্পনা করে এগোতে হবে। তা না হলে হয়তো এমন ফলাফল মাঝে মাঝেই চলে আসবে।’

সাকিবের নানা পরামর্শের সূত্রেই এলো তার দায়িত্বের কথা। অধিনায়ক হিসেবে দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে তার ভাবনাগুলো নিয়ে কি বিসিবির সঙ্গে কথা বলবেন? সাকিবের উত্তর হলো চমকপ্রদ।

‘অধিনায়কত্ব যদি না করতে হয়, তাহলে সেটা সব থেকে ভালো হবে আমার জন্য। আমার কাছে মনে হয় নিজের ক্রিকেটের জন্য ভালো হবে, ব্যক্তিগত দিক থেকে চিন্তা করলে। আর নেতৃত্ব যদি দিতেই হয়, তাহলে অবশ্যই অনেক কিছু নিয়ে আলোচনা করার ব্যাপার আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT