দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন চাঁপাইনবাবগঞ্জের এম পি বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন চাঁপাইনবাবগঞ্জের এম পি বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ

ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় রয়েছেন হারুন অর রশিদ। সংসদে যোগ দেয়ার পর থেকেই সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি দলের চেয়ারপারসনের মুক্তির বিষয়ে কথা বলে আসছেন এই সাংসদ। এবার তিনি নিজের খোঁজ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানালেন। আজ সোমবার বিকালে সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের কৃতজ্ঞতা জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

হারুন বলেন, সম্প্রতি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হয়েছে। এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই অনুষ্ঠানে আমি থাকতে পারিনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলেন, হারুন কোথায়?

এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হারুন।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশে বিএনপির ভয়াবহ বিপর্যয় হলেও ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন। এখারেন ১৫০ কেন্দ্রের সবগুলোতেই জিতেন বিএনপির প্রার্থী মো. হারুন উর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি এক লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT