দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশের প্রতিটি শহরে ‘ফেস রিকগনিশন’ ক্যামেরা বসানো হবে : বলেছেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

দেশের প্রতিটি শহরে ‘ফেস রিকগনিশন’ ক্যামেরা বসানো হবে : বলেছেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রতিটি শহরে ‘ফেস রিকগনিশন’ ক্যামেরা বসানো হবে।

তিনি বলেন, দুই হাজার পুলিশের কাজ যেন ১০০ ফেস রিকগনিশন ক্যামেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শিগগির এর বাস্তবায়ন শুরু হবে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রত্যেক শহর নিরাপদ করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করছি। যেমন ফেস রিকগনিশন ক্যামেরা। আধুনিক প্রযুক্তির ১০০ ফেস রিকগনিশন ক্যামেরা দুই হাজার পুলিশের সমান কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও এই ক্যামেরা বসানো হবে, যেন কেউ যৌন হয়রানির শিকার না হন, কোনো বোনকে যেন ইভটিজিংয়ের শিকার হতে না হয়। ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হলে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর পর কেউ পাবে না। সাধারণ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার চেয়েও অনেক উন্নত প্রযুক্তির এই ক্যামেরা অপরাধীকে শনাক্ত করে দেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, আজ যে স্থানে বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে আগে সেটি এলোমেলো একটি জায়গা ছিল। জায়গাটি ইতিমধ্যেই দর্শনীয় হয়ে উঠতে শুরু করেছে। অতি উন্নত রাজশাহীর এটি একটি ছোট্ট সংস্ককরণ। এখানে সরাসরি ১৪ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এতে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলামসহ বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক চত্বর এবং এর ভেতরের রাস্তাগুলোর পাশে বিভিন্ন প্রজাতির এক হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ‘সবুজ শ্যামল বাংলা গড়ে তুলব আমরা’ শ্লোগানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT