দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মিথ্যা কোম্পানির চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ওবায়দুল কাদের ম্যানেজার : বলেছেন, রুহুল কবীর রিজভী

মিথ্যা কোম্পানির চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ওবায়দুল কাদের ম্যানেজার : বলেছেন, রুহুল কবীর রিজভী

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ মিথ্যাচারের কোম্পানি। আর এই কোম্পানির বিজ্ঞাপন ম্যানেজার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সহকারী বিজ্ঞাপন ম্যানেজার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর মিথ্যা কোম্পানির চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। তার দাবি, প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ হিংসা, বিদ্বেষ আর কুৎসায় জড়ানো। প্রধানমন্ত্রী আপনি কিসের গর্ব করেন?’

তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছেন, টেনেটুনে ম্যাট্রিক পাশ করলে কি দেশের প্রতি মায়া থাকে! বাহ, প্রধানমন্ত্রী! আপনি কি বিএ পাস করেছেন? করতে পারেন। আপনার রেজাল্টও তো মানুষ জানে। জনগণ আপনাকে ভোট দেয় না, আর আপনি শিক্ষা নিয়ে অহংকার করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে রিজভী বলেন, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান তো ম্যাট্রিক পাসও করেননি। বিএ পাস করেননি বলে কি তাদেরও দেশপ্রেম নেই? আপনার কথায় তো সেটাই মনে হয়!

এর আগের একাধিক জাতীয় নির্বাচনে শেখ হাসিনা বিভিন্ন আসনে পরাজিত হয়েছিলেন-এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘আপনি তো বিএনপির মাঝারি নেতার কাছেও হেরেছেন। খোকার (বিএনপি নেতা সাদেক হোসেন খোকা) কাছে হেরেছেন, মেজর মান্নানের (বর্তমানে বিকল্প ধারার মহাসচিব) কাছে হেরেছেন, জেড লেভেলের নেতা রংপুরের নূর মোহাম্মদের কাছেও ২০ হাজার ভোটে হেরেছেন। তাহলে আপনার শ্রেষ্ঠত্ব কোথায়? সে কারণেই অবান্তর কথা বলে জনগনের মন ভোলাতে চান। আর নির্বাচন করতে চান মিড নাইটে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) আজ আওয়ামী লীগের সভাপতি। এটি জিয়াউর রহমানের দান। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে যদি আইন না করতেন, তাহলে আপনি (প্রধানমন্ত্রী) আজ সভাপতি থাকতে পারতেন না। আর তিনি এখন বলেন, রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান নাকি অবৈধ ছিলেন।’

জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার কাছে জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি হতে পারেন। কারণ ডাকাতরা যখন কারও বাড়িতে ডাকাতি করে তারা কি বলে আমরা অবৈধ কাজ করছি? কিন্তু যার বাড়ি ডাকাতি হয় সে বুঝতে পারে কী হয়েছে।’

‘দেশের মালিক জনগণ তারা বুঝতে পারছে। তাদের ভোটাধিকার, চলাচলের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সেটা কি হরণ করেছে আওয়ামী লীগের এই ডাকাত সরকার? তিনি (প্রধানমন্ত্রী) তো অস্বীকার করবেন কারণ তিনি নিজেই তো ডাকাতি করছেন না। যারা গণতন্ত্রকে হত্যা করছেন তারা কি জিয়াউর রহমান সম্পর্কে ইতিবাচক কথা বলবেন? কারণ জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে তারা যে হত্যাকারী এটিতে প্রতিষ্ঠিত হয়ে যায়।’

এসময় উপস্থিত ছিলেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT