দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সোশ্যাল মিডিয়ায় অরুণিমাকে ‘ফলো’ করে ভয়ঙ্কর মানুষ!

সোশ্যাল মিডিয়ায় অরুণিমাকে ‘ফলো’ করে ভয়ঙ্কর মানুষ!

টেকনোলজী ডেস্ক, ১১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সাধারণ থেকে সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়ায় অন্তত এক বার উত্যক্তকারীদের কবলে পড়েননি এমনটা বোধহয় বিরল। কখনও ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া, আবার কখনও বা তাঁকে ভার্চুয়াল মিডিয়ায় ২৪ ঘণ্টা অনুসরণ করার মতো ঘটনা হামেশাই ঘটছে। ব্যাপারটা যদি ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে বাস্তব জগতেও হতে থাকে তা হলে তা খুবই চিন্তার বিষয়।

অভিনেত্রী অরুণিমা ঘোষ তার সঙ্গে ঘটা এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সকলের সঙ্গে। অরুণিমা জানান, ইনস্টাগ্রাম থেকে তাঁকে ফলো করা শুরু করে এক অচেনা ব্যক্তি। প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু ক্রমশ তা মাত্রা ছাড়িয়ে যেতে থাকে। নম্বর জোগাড় করে তাঁকে ফোন করতে থাকে ওই ব্যক্তি। এমনকি, রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িতে পর্যন্ত চলে আসেন। আসতে থাকে একের পর এক হুমকি দিয়ে কল।

অরুণিমার অভিযোগ, তার একটি অ্যাকাউন্ট ব্লক করলে ওই ব্যক্তি আর একটি অ্যাকাউন্ট খুলে সেখান থেকে অভিনেত্রীকে বিরক্ত করতে থাকেন। এক সময় অরুণিমা সাইবার সেলে গোটা ব্যাপারটা জানালে, অল্প দিনের জন্য গ্রেপ্তার হন অভিযুক্ত। পরে জেল থেকে ছাড়া পাওয়ার পরে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এমনকি, তাঁকে খুনের হুমকিও দিতে থাকেন বলে অরুণিমার অভিযোগ।

শুধু অরুণিমাই নন, সাইবার ক্রাইমের স্বীকার হয়েছেন অভিনেত্রী মানালি দে-ও। নেট দুনিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অন্ধকারে ঘেরা এক জগৎ। একবার তার মধ্যে ঢুকে গেলে তা থেকে বেরনো কঠিন। আর এই সাইবার ক্রাইমকে বিষয় করে আগামী ২ অক্টোবর বড় পর্দায় আসছে দেবের প্রযোজনা সংস্থার নতুন প্রয়াস দেব-রুক্মিণী অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। সাধারণের মধ্যে সচেতনতা বাড়াতেই নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অরুণিমা-সহ বাকিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT