দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইতিহাস বিকৃতিকারীরা হারিয়ে গেছে : বলেছেন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ইতিহাস বিকৃতিকারীরা হারিয়ে গেছে : বলেছেন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার বিকালে দিনাজপুরের বিরল পাইলট স্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হওয়ায় ইতিহাস বিকৃতিকারীরা হারিয়ে গেছে।

তিনি বলেন, যারা পঁচাত্তরের ইতিহাস বিকৃত করেছিল তারা টিকে নেই। বাঙালিরা জাতির পিতাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল। জাতিসংঘ বলছে, তিনি শুধু বঙ্গবন্ধু নন; তিনি বিশ্ববন্ধু। সমগ্র বিশ্ব আজকে বঙ্গবন্ধুকে অনুসরণ করছে। এটাই ইতিহাসের শিক্ষা। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আজকের তরুণরাই আগামীতে বাংলাদেশের হাল ধরবে। সকল ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের খেল-ধুলায় উদ্বুদ্ধ হতে হবে। ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে তরুণদের সামনে এগিয়ে আসতে হবে। এই অনুর্ধ ১৭ জাতির জনক বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সারা দেশে চলছে। উপজেলা পর্যায় শেষে জেলা, পরে বিভাগীয় ও সারা দেশের সেরা ফুটবলারদের বেছে নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক উপজলার ক্রীড়াঙ্গন এখন মুখরিত। আজকে বিরল উপজেলা ক্রিড়ঙ্গনও মুখরিত।

টুর্নামেন্টে ৪নং শহরগ্রাম ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে ১০ নং রাণীপুকুর ইউনিয়ন। বৃষ্টিস্নাত বিকালে কয়েক হাজার খেলা উপভোগ করেন। পরে প্রতিমন্ত্রী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর সভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল মালেক, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফছার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT