দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুর্নীতিবাজদের দ্বন্দ্বে শোভন-রাব্বানীর অপসারণ : বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী

দুর্নীতিবাজদের দ্বন্দ্বে শোভন-রাব্বানীর অপসারণ : বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাঁতীদলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্রলীগ থেকে রেজওয়ানুল হক শোভন ও গোলাম রাব্বানীকে অপসারণ করা হয়েছে এটা দুর্নীতিবাজদের দ্বন্দ্বের ফসল।

খসরু বলেন, ‘রাষ্ট্রের সব জায়গায় আজ দুর্নীতিবাজরা জেঁকে বসে আছে। দুর্নীতিবাজরা আজ জোট বেঁধেছে। মাঝে মাঝে মামলা হলেও দেশে দুর্নীতির বিচার হয় না। এই দুর্নীতিবাজদের কারণে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে।’

আমির খসরু বলেন, ‘মাঝে মধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিছু মামলা হয়। এই যে ছাত্রলীগের দুজনকে অপসারণ করা হয়েছে এটা দুর্নীতিবাজদের মধ্যে যে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে তারই ফসল। অথচ দুর্নীতির কোনো বিচার বাংলাদেশে এখন হচ্ছে না।’

খসরু বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলাকে যেমন আটকে রাখা সম্ভব হয়নি, গণতন্ত্রের জননী খালেদা জিয়াকেও এই আওয়ামী স্বৈরাচারী সরকার কারাগারে আটকে রাখতে পারবে না। দেশের মানুষের মনে আগুন জ্বলছে। মানুষের মনে গণতন্ত্রের আন্দোলন চলছে। বাকস্বাধীনতা, ভোটাধিকার ফিরে পেতে, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনতে মানুষ রাজপথে নামবেই।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন এত নির্যাতনের পর বিএনপি কীভাবে ঘুরে দাঁড়াবে? তবে আমার প্রশ্ন- যারা রাতের আঁধারে মানুষের ভোট চুরি জোর করে দক্ষতা দখল করে জনবিচ্ছিন্ন হয়ে আছে, সেই আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে? এই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কী? তারা তো এখন জনগণের মুখোমুখি হতে পারছে না।’‘সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ থেকেই প্রতিপক্ষকে পরাজিত করা সহজ। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিগত দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেয়ার কারণে বর্তমান আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে আটকে রেখেছে।’

‘আমাদের চলার পথ গণতান্ত্রিক। নির্ভরশীলতা হচ্ছে দেশের জনগণ। নানা নির্যাতন অত্যাচারের কারণে বিএনপি আজ খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই দলের নেতা খালেদা জিয়া হচ্ছেন ‘গণতন্ত্রের মা’। তাকে আজ কারাগারে আটকে রাখা হয়েছে। কারণ, তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি বাইরে থাকলে আওয়ামী লীগের পক্ষে ভোট চুরি করে জোর করে ক্ষমতায় যাওয়া সম্ভব ছিল না।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আমাদের নির্ভরশীলতা কোনো সরকারি সংস্থার ওপর নয়। বিএনপির নির্ভরশীলতা হচ্ছে এদেশের মানুষের ওপর। এটাই হচ্ছে রাজনৈতিক দলের শক্তি। বিএনপি আজ অনেক বেশি শক্তিশালী। গুম-খুন-হত্যা আর মিথ্যা মামলার শিকার হয়েও জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানবন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আবদুস সালাম আজাদ, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার ও যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT