ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ২য় দক্ষিণ এশীয় যুব সম্মেলন এবং লিডারশীপ এওয়ার্ড-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক.ম মোজাম্মেল হক বলেছেন, জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়।
যুবকদের সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নিজেরা কি হতে চায়, নিজ দেশ তথা ভবিষ্যৎ বিশ্বকে কিভাবে দেখতে চায় তা জীবনের শুরুতেই ঠিক করে সেভাবেই যুবকদের কাজ করতে হবে।’ ‘সবার জন্য সুযোগ সৃষ্টি করা রাষ্ট্র ও আমাদের সকলের দায়িত্ব’। তিনি সকলের জন্য স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে যুবসমাজসহ সকলকে একযোগে কাজ করাও আহবান জানান।
মন্ত্রী বলেন, প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। এবিষয়ে সতর্ক হয়ে জীবনে সফলতার লক্ষ্যে কাজ করার জন্য তিনি যুবকদের প্রতি আহবান জানান।
Leave a Reply