দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকাতে মার্কিন সহায়তা অব্যাহত থাকবে: বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকাতে মার্কিন সহায়তা অব্যাহত থাকবে: বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ক এক কর্মশালার উদ্বোধনকালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকাতে তথা আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী ও তাদের সংগঠনগুলোর অর্থায়ন চিহ্নিত করে সেসব বন্ধে আমরা কাজ করে যাচ্ছি। সন্ত্রাসীদের অর্থায়ন ঠেকাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন মার্কিন দূত। বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এমন আইনগত প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, যা আইনের শাসনকে শ্রদ্ধা করবে এবং নাগরিকদের কাছে শ্রদ্ধার স্থান পাবে। অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকাতে শুধু কঠোর আইনই যথেষ্ট নয় উল্লেখ করে মিলার বলেন, আইনগুলো দক্ষ তদন্তকারী, প্রসিকিউটর ও বিশ্লেষকদের মাধ্যমে বাস্তবায়ন হতে হবে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জাস্টিস’স ন্যাশনাল অ্যাডভোকেসি সেন্টার এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) লস অ্যাঞ্জেলস ও মিয়ামি ডিভিশনস যৌথভাবে ঢাকার ওই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মাদ রাজি হাসান বক্তব্য রাখেন। আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়, বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

রাষ্ট্রদূত মিলার জানান, মার্কিন দূতাবাস ২০০৫ সাল থেকে প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্টের জাস্টিস অফিস, অ্যাসিসটেন্স অ্যান্ড ট্রেইনিং (ওপিডিএটি) এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের সঙ্গে অংশীদার হয়েছে। এ ধরনের যৌথ প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবভিত্তিকভাবে প্রসিকিউটর, তদন্তকারী এবং নিয়ন্ত্রকরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে (অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকাতে) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT