দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইয়েমেনে হুদাইদাহের উত্তরে সামরিক অভিযান শুরু করেছে সৌদি জোট

ইয়েমেনে হুদাইদাহের উত্তরে সামরিক অভিযান শুরু করেছে সৌদি জোট

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাহের উত্তরে সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার এই জোট অভিযান শুরু করে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। ইয়েমেনের সামরিক অভিযানের ঘাঁটিকে ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ বলে অভিহিত করেছে ওই জোট।

গত ১৪ সেপ্টেম্বর শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। এজন্য সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র ওই হামলার জন্য ইরানকে দায়ী করে। কিন্তু ইরান ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করে।

ড্রোন হামলার জবাব দেওয়ার সক্ষমতা রিয়াদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছিল সৌদি। এর পরিপ্রেক্ষিতে ওই সামরিক অভিযান চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।

এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সমুদ্রে চলাচলের স্বাধীনতা রক্ষা করতে চারটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। লোহিত সাগরের দক্ষিণাঞ্চল ও মাব-এল-মান্দেব প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং লাইনকে হুমকি দিতে হামলা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এমন চারটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে।’

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আমরা অভিযান আতঙ্ক প্রায় ভুলে গিয়েছিলাম। কয়েক মাস শান্তিতে ঘুমিয়েছি। তবে রাতে বিস্ফোরণ ও বিমানের শব্দে আমাদের ভীত করেছে, সেগুলো (বিমানগুলো) নগরীর আকাশে উড়ছে।’

২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। তারপর তারা রাজধানীর নিয়ন্ত্রণ নেয় এবং প্রেসিডেন্টকে নির্বাসনে যেতে বাধ্য করে। কিন্তু প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তারপর হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। বর্তমানে হুথিরা দেশটির রাজধানী সানাসহ বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT