দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অপোর ফোনেই হবে ডিএসএলআরের কাজ

অপোর ফোনেই হবে ডিএসএলআরের কাজ

টেকনোলজী ডেস্ক, ২০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আর লাগবে না ডিএসএলআর ক্যামেরা। ফোনেই হবে ডিএসএলআরের কাজ। এমনই একটি ফোন বাজারে আনার ঘোষণা দিল অপো। মডেল অপো এ৯ ২০২০। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ কোয়াড ক্যামেরা যুক্ত অপো এ ৯ ২০২০ তে থাকছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফোনটি পাওয়া যাবে ২৪ হাজার ৯৯০ টাকায়।

স্মার্টফোন এর উন্নয়নে যুগান্তকারী সব উদ্ভাবনে নেতৃস্থানীয় একটি ব্র্যান্ড অপো। স্মার্টফোনে সদ্য উদ্ভাবিত সব প্রযুক্তি স্থাপনের ক্ষেত্রেও বিশেষ সুনাম রয়েছে ব্র্যান্ডটির। নিজেদের এই খ্যাতি ধরে রাখার প্রয়াসে বাংলাদেশে নিয়ে এসেছে হার্ডকোর গেমার এবং ভ্রমণকারীদের জন্যে বিশেষ ভাবে নির্মিত অপো এ৯ ২০২০ স্মার্টফোন।

হাই-ইন্টেন্সিভ গেমিং এর জন্যে বিশেষভাবে নির্মিত এই স্মার্টফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট র‌্যাম, স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ১১ ন্যানোমিটারের এই প্রসেসরটির বিশেষভাবে নির্মাণ করা হয়েছে বড় গেমসগুলোর চলবার উপযোগী করেই। তাছাড়া ৮ গিগাবাইট র‌্যাম স্থাপন করায় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও অনবদ্য পারফর্মেন্স দিতে সক্ষম এই স্মার্টফোনটি।

অপো এ৯ ২০২০ তে থাকা গেমবুস্ট ২.০ থাকায় তা প্রসেসিং সক্ষমুার অপটিমাইজড ব্যবহার নিশ্চিত করে। ফলে ল্যাগমুক্ত গেমিং অভিজ্ঞতা দেবে এই ফোনটি। যেকোনো বিনোদনের ক্ষেত্রে শব্দ অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। এ দিকটি বিবেচনা করে ফোনটিতে যুক্ত করা হয়েছে ‘ডলবি এটমস সাউন্ড ইফেক্ট’ যা ঘরের কোণে কোণে শব্দ ছড়িয়ে দিবে দুর্দান্ত এক অভিজ্ঞতা নিশ্চিত করবে গেমিং কিংবা ভিডিও দেখবার সময়ে।

ভ্রমণকারীদের চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে স্থাপন করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপ-এ থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর সমৃদ্ধ মূল ক্যামেরা সেন্সর, এছাড়াও স্বল্প দূরত্বে চওড়া পটভূমির ছবি তোলার জন্যে রয়েছে ১১৯ ডিগ্রি বাঁকানো লেন্সের ৮ মেগাপিক্সেল ‘আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল’ লেন্স। এছাড়াও থাকছে ২ মেগাপিএক্সেল পোর্ট্রেইট লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোলেন্স। বিশেষ করে রাতে ছবি তোলার জন্যে ফোনটিতে থাকা ৪৮ মেগাপিক্সেল সেন্সরে রয়েছে চারটি ফটোসেনসেটিভ পিক্সেলকে একটি সেন্সরে পরিণত করার প্রযুক্তি, ফলে আঁকারে বড় এই ফটোসেনসেটিভ এরিয়া ছবি ধারণের সময় অধিক মাত্রায় আলো ধারণে সক্ষম হয় বলে রাতের আলোতেও বেশ ঝকঝকে ছবি তুলতে সক্ষম ‘অপো এ৯ ২০২০’।

এছাড়াও এতে থাকছে ‘আল্ট্রা-নাইট মোড’ যা একের অধিক ছবি ধারণ করে তা সমন্বয়ের মাধ্যমে এবং ‘এইচডিআর’ প্রযুক্তির সহায়তায় দারুণ ছবি তুলতে সক্ষম। এমনকি রাতে খোলা চোখে যতটুকু আমরা দেখতে পাই, তার থেকেও নিখুঁত ছবি ধারণে সক্ষম অপো এ৯ ২০২০ এর কোয়াড ক্যামেরা সিস্টেম।

গেমিং সক্ষমতা আর ভ্রমণকারীদের আনন্দমুখর মুহুর্তগুলো ধারণে সক্ষম ক্যামেরা স্থাপনের পাশাপাশি দিনভর ছবি ধারণ করা কিংবা দীর্ঘসময় গেমস খেলার উপযোগী করতে ফোনটিতে স্থাপন করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার চার্জে ১৩ ঘন্টার অধিক সময় একটানা ব্যবহারের উপযোগী ‘অপো এ৯ ২০২০’ স্মার্টফোনটি।

দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করা প্রসঙ্গে অপো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মি. ডেমন ইয়াং বলেন, ‘বর্তমান সময়ে স্মার্টফোন এমন একটি ডিভাইসে পরিণত হয়েছে যেটিকে একাধারে যোগাযোগ সেবা থেকে শুরু করে ছবি তোলা কিংবা বিনোদনের ক্ষেত্রে সকল চাহিদা পূরণের উপযোগী হতে হয়। সাশ্রয়ী দামে যুগান্তকারী সব উদ্ভাবন সমৃদ্ধ স্মার্টফোন ক্রেতাদের হাতে তুলে দেবার প্রয়াসে অপো বাংলাদেশ নিয়ে এলো ‘এ৯ ২০২০’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT