দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জি কে শামীম যুবলীগের কেউ নয় : বলেছেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

জি কে শামীম যুবলীগের কেউ নয় : বলেছেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সাংবাদিকদের বলেছেন, জি কে শামীম যুবলীগের কেউ নয়। জি কে শামীম যুবলীগের কোনো পদে নেই। দলের যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, দলের পক্ষ থেকে গঠিত ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে। যেকোনো ফৌজদারি বিষয়ে খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানান যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

এর আগে তিনি বলেন, ক্যাসিনোর খবর আজ মিথ্যা নয়। ক্যাসিনো চালায় যুবলীগ। ধন্যবাদ আইনশৃঙ্খলা বাহিনীকে। জড়িতদের ধরুন। আমি করলে আমাকেও ধরেন।

আজ শুক্রবার রাজধানীর নিকেতনের অফিস থেকে ৭ দেহরক্ষীসহ এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শামীমের ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে অভিযান চালানো হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক অস্ত্র-টাকা।

অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে অভিযান পরিচালনাকারী র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ও অভিযোগের ভিত্তিতেই এ অভিযান, তার বিচার আদালত করবে, র‍্যাব তার কাজ করেছে।

জানা গেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা কালে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের ঘনিষ্ঠ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT