দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপি রাজনীতি ধ্বংসের জন্য বিএনপি নিজেই যথেষ্ট : বলেছেন, ওবায়দুল কাদের

বিএনপি রাজনীতি ধ্বংসের জন্য বিএনপি নিজেই যথেষ্ট : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ২৮ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, বিএনপি বলে- ‘র‌্যাব-পুলিশ দিয়ে ধ্বংস করছে তাদের রাজনীতি।’বিএনপি রাজনীতি ধ্বংসে র‌্যাব পুলিশ লাগবে না বিএনপি ধ্বংস করার জন্য সম্পূর্ণভাবে তারাই যথেষ্ট, আওয়ামী লীগকে দরকার হবে না। আমরা র‌্যাব-পুলিশ দিয়ে রাজনীতি করি না আমাদের ক্ষমতার উৎস জনগণ।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে ব্যর্থ হয়েছে- এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বিদেশিদের কাছে নালিশ, প্রেসব্রিফিংয়ে নালিশ- নালিশই এখন বিএনপির একমাত্র অবলম্বন। রাজনীতিতে, আন্দোলনে, জনগণের সাড়া না পেয়ে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুদিন আগে আদালতকে তারা কুলষিত করেছে, পুলিশের ওপর হামলা চালিয়েছে। এই বিএনপি আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না। সেই বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের জনগণের কাছে আস্থাহীনতার দিকে নিয়ে যাচ্ছে, বিএনপি নিজেরাই নিজেদের পজিশনকে সংকুচিত করছে।’

কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ আল স্বপন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জেলার সংসদ সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT