দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুইডেন ভারত অধিকৃত কাশ্মীর থেকে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালো

সুইডেন ভারত অধিকৃত কাশ্মীর থেকে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালো

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারত অধিকৃত কাশ্মীর থেকে দ্রুত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপের সুইডিশ পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে এক বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, উপত্যকা থেকে দ্রুত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক ভারত। একই সঙ্গে কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে নিয়েই যেন উপত্যকায় দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পদক্ষেপ করে ভারত। এছাড়া কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার কথাও বলেছেন।

চলতি সপ্তাহেই ছয় দিনের সফরে ভারতে আসছেন সে দেশের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ ও রাণী সিলভিয়া। তাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে। এই কারণে সুইডিশ বক্তব্যে অ্যান লিন্ডে’র বক্তব্যের পর অস্বস্তিতে রয়েছে নরেন্দ্র মোদি সরকার। তবে নয়াদিল্লি এ নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি।

এর আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী পেক্কা হাভিস্তো-ও ভারত সফরে এসে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

গত ৫ আগস্ট নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা বা ৩৫-এ ধারা বাতিল করে। একইসঙ্গে জম্ম-কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দিয়েছে লাদাখকে। পরে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। কারফিউ জারির পাশাপাশি সব সংবাদমাধ্যম, ইন্টারনেট, মোবাইল সংযোগ বন্ধ করে রাখা হয়। কাশ্মীরের সাবেক গর্ভনরসহ অনেক রাজনৈতিক নেতাকে গৃহবন্দি ও আটক করা হয়। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কাশ্মীরের নাগরিকদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ রয়েছে। টানা ৩ মাস অতিক্রান্ত হওয়ার পরেও সেখানে কারফিউ জারি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT