দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আ.লীগের ঢাকা উত্তর ও দক্ষিনের সম্মেলনে পানি দেবে ডিএসসিসি : বলেছেন, ডিএসসিসি মেয়র সাঈদ খোকন

আ.লীগের ঢাকা উত্তর ও দক্ষিনের সম্মেলনে পানি দেবে ডিএসসিসি : বলেছেন, ডিএসসিসি মেয়র সাঈদ খোকন

ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেছেন, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলনে বিনা মূল্যে পানি সরবরাহ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী কাল শনিবার অনুষ্ঠেয় সম্মেলনে সার্বিক সহায়তারও আশ্বাস দেন মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘সম্মেলন অনুষ্ঠানে ইতোমধ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনে আগতদের জন্য আমরা পানি পানের ব্যবস্থা রাখাসহ মাঠে ধুলাবালি যেন না উড়ে সেজন্য মাঠে পানি ছিটানোর ব্যবস্থা, পাবলিক টয়লেটের ব্যবস্থা রেখেছি।’

উদ্যান পরিচ্ছন্ন করার লক্ষ্যে করপোরেশনের পক্ষ থেকে বিশেষ পরিচ্ছন্নতা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র খোকন। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যান্য নেতাকর্মীকে নিয়ে মেয়র সম্মেলনস্থলের প্যান্ডেলসহ চারপাশ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT