দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এখনো আন্দোলনের উপযুক্ত সময় হয়নি : বলেছেন, মওদুদ আহমদ

এখনো আন্দোলনের উপযুক্ত সময় হয়নি : বলেছেন, মওদুদ আহমদ

ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার পরিবর্তনের জন্য দেশের মানুষের পক্ষ থেকে আন্দোলনের জন্য চাপ আছে। তবে এখনো আন্দোলনের উপযুক্ত সময় হয়নি,‘সময় মতো কর্মসূচি দেয়া হবে।’

মওদুদ বলেন, ‘আন্দোলনের জন্য মানুষের পক্ষ থেকে চাপ আছে, কিন্তু আমি মনে করি এখনো আন্দোলনের উপযুক্ত সময় হয়নি।’দেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে তিনি বলেন, ‘১১ বছর হয়ে গেছে এই সরকারের। দেশের মানুষ এখন অতিষ্ঠ, তারা পরিবর্তন চায়। এই পরিবর্তন যত শিগগিরই আসবে, দেশের জন্য ততই মঙ্গল।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী যে সরকার বলা হয়, বর্তমান আওয়ামী লীগ সরকার সেই সরকার না। এই সরকার অনির্বাচিত সরকার। তাই প্রতিটি ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে।’

মানবিক কারণে কারাবন্দি দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমি আশা করছি সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে তাকে জামিন দেবেন। যদি না দেন, তাহলে মনে করতে হবে রাজনৈতিক কারণে তাকে জামিন দেয়া হচ্ছে না।’

সরকারের দুুর্নীতিবিরোধী অভিযান প্রায় বন্ধ দাবি করে মওদুদ বলেন, ‘দুর্নীতি প্রশাসনের প্রত্যেকটি শাখা-প্রশাখায় ঢুকে গেছে। তারা যতই অভিযানের কথা বলুক, এগুলো উদ্ধার করতে পারবে না। এই অভিযান এখনই প্রায় শেষ। সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আজকে দুর্নীতির চিত্র পাই।’ মওদুদ বলেন, ‘আজকে ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এরা দলীয়ভাবে নির্বাচিত, এরা নিজেদের মেধা ও দক্ষতার ভিত্তিতে নির্বাচিত হননি। দলের কারণে তারা সেসব পদে আছেন এবং দুর্নীতি করছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT