দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মৎস্যজীবী লীগের সভাপতি হয়েছেন মো. সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ আজগর লস্কর

মৎস্যজীবী লীগের সভাপতি হয়েছেন মো. সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ আজগর লস্কর

ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইদুর রহমান। আর সাধারণ সম্পাদক হয়েছেন শেখ আজগর লস্কর। আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মৎসজীবী লীগের সম্মেলনে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

২০০৪ সালের ২২ মে যাত্রা শুরু করা সংগঠনটি এ পর্যন্ত চারবার সম্মেলন করলেও এসবেরও কোনও স্বীকৃতি ছিল না। তবে এবার আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতেই সংগঠনটির সম্মেলনের কথা জানানো হয়। এর অংশ হিসেবে আজকের সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মৎস্যজীবী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে। পরে ২০১৭ সালে জরুরি সম্মেলন হওয়ার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। তবে সেই সম্মেলন না হওয়ায় জাতীয় নির্বাচনের প্রাক্কালে এ কমিটিই আহ্বায়ক কমিটিতে রূপ নেয়। সেই কমিটির তত্ত্বাবধানেই এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT