দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সরকার চাল রফতানির পদক্ষেপ নিয়েছেন : বলেছেন, তথ্যমন্ত্রী

সরকার চাল রফতানির পদক্ষেপ নিয়েছেন : বলেছেন, তথ্যমন্ত্রী

ঢাকা, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার ইতোমধ্যে উদ্বৃত্ত চাল রফতানির পদক্ষেপ নিয়েছে। কৃষকদেরও কৃষি খাত নিয়ে রাজনীতি না করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

সুবির নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান বলেন, ‘নন্দী কেবলমাত্র কিংবদন্তী সংগীত শিল্পী ছিলেন না, তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি ছিলেন ভদ্র এবং ভালো মনের মানুষ।’  চলতি বছর দেশ আহমেদ ইমতিয়াজ বুলবুল, টেলিসামাদ ও আইয়ুব বাচ্চুসহ বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে দেশের সুনাগরিক হতে সাহায্য করে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে লাইনচ্যুত হওয়া থেকে রক্ষা করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। কিন্তু এক শ্রেণীর লোক সরকারের এ সফলতা চোখে দেখে না। তারা কেবল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে।’১৬ কোটি মানুষের এ দেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ হলেও এখন তা খাদ্য রফতানির দেশে পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।’
তিনি বলেন, বর্তমান সরকারের গত ১০ বছরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কারণে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন সুচকের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে অতিক্রম করেছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কিংবদন্তী সঙ্গীত শিল্পী সুবির নন্দীর স্মরণে এ সভার আয়োজন করে।
সাবেক খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী ও এডভোকেট বলরাম পোদ্দার, বিএসজে-এর সাধারণ সম্পাদক বরুণ সরকার রানা, প্রখ্যাত সংগীত শিল্পী রফিকুল আলম, এসডি রুবেল, অভিনেত্রী তারিন জাহান এবং সুবির নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী স্মরণ সভায় বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT