দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন : বলেছেন, বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক

বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন : বলেছেন, বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক

ঢাকা, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বুধবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক বলেছেন, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন। তার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে।

তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে মনগড়া বক্তব্য প্রকাশিত হচ্ছে, যা মোটেও সঠিক নয়। তার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।

ব্রিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, খালেদা জিয়া জীবন-মরণ সন্ধিক্ষণে, এরকম নানা মনগড়া তথ্য দেখা গেছে। কিন্তু এরকম কিছুই না। আমাদের সঙ্গে যোগাযোগ না করেই অনেকেই এসব সংবাদ দেয়া হয়েছে। এসময় মিথ্যা তথ্য। তার যেসব সমস্যা আছে, সেগুলো ভাল হতে সময় লাগে।

তিনি আরো বলেন, ‘গত ১ এপ্রিল বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। যে সকল সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল সে সকল সমস্যার অনেক উন্নতি হয়েছে। তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে।’ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কয়েকটি গণমাধ্যম মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে।

বিএসএমএমইউ-তে ভর্তি পর গত ২৮ মার্চ খালেদা জিয়ার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের প্রধান হলেন ডা. জিলন মিঞা। বোর্ডের অন্য সদস্যরা হলেন- ডা. সৈয়দ আতিকুল হক, ডা. তানজিমা পারভিন, ডা. বদরুন্নেসা আহমেদ, ডা. চৌধুরী ইকবাল মাহামুদ। এছাড়া ডা. শামিম আহমেদ এবং ডা. মামুন মেডিকেল বোর্ডকে সহযোগিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT