দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনাভাইরাস দ্রুত শনাক্তে টেস্ট কিট খুব শিগরিই দেশে আসছে

করোনাভাইরাস দ্রুত শনাক্তে টেস্ট কিট খুব শিগরিই দেশে আসছে

হেলথ ডেস্ক, ০৭ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চীন থেকে ফেরত বাংলাদেশি নাগরিকদের হাজিক্যাম্পে রেখে তাদের কারো শরীরের করোনাভাইরাস রয়েছে কি না তা শনাক্ত করা হচ্ছে। এই শনাক্ত কাজ আরও দ্রুত সময়ের মধ্যে করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে রেপিড টেস্ট কিট চাওয়া হয়েছে। এসব কিডের মাধ্যমে ১৫ থেকে ২০ মিনিটে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

পরিচালক জানান, করোনাভাইরাস দ্রুত শনাক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেপিড টেস্ট কিট চাওয়া হয়েছে এবং তা অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে।

এ পর্যন্ত চীন থেকে আসা আট হাজার ৩৯৬ জনকে স্ক্রিনিং করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫০ জনের। তারা কেউই করোনাভাইরাসে আক্রান্ত নয় বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক।

ফ্লোরা বলেন, ‘উহানে থাকা ১৭২ জনকে এখনই দেশে আসতে উৎসাহিত করা হচ্ছে না। তবে ফিরে এলে তাদেরও হজক্যাম্পের কোয়ারেন্টাইনে থাকতে হবে। উহান-ফেরত বিমান ক্রুদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।’

দেশের সব স্থলবন্দরে স্ক্রিনিং মেশিন পাঠিয়ে দেয়া হয়েছে। এখন থেকে চীন থেকে আসা সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানান সেব্রিনা ফ্লোরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT