দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিটি নির্বাচনে কম ভোট পড়ার পেছনে বিএনপি অনেকাংশে দায়ী : বলেছেন, তথ্যমন্ত্রী

সিটি নির্বাচনে কম ভোট পড়ার পেছনে বিএনপি অনেকাংশে দায়ী : বলেছেন, তথ্যমন্ত্রী

০৭ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সকালে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট প্রদানের হার কম হওয়ার পেছনে বিএনপি অনেকাংশে দায়ী। ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলেও দাবি করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি। অনেক উন্নত দেশের তুলনায় ভালো ভোট হয়েছে। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই। ফিংগার না মিললে ভোট দেয়ার সুযোগ নেই। একজনের ভোট অন্যজন দেয়ারও সুযোগ নাই। কম ভোট পড়ার ক্ষেত্রে বিএনপি অনেকাংশে দায়ী।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি মানুষের মধ্যে দ্বিধা ও আশঙ্কা সৃষ্টি করেছে, যার ফলে ১০/১৫ শতাংশ ভোট কম পড়েছে। তবে ভোট ১৯ শতাংশ নয় ৩০ শতাংশের বেশি পড়েছে। বিএনপি ভোটের অংকে ভুল করেছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে সারা বিশ্বে সংবাদ মাধ্যমগুলোকে প্রতিযোগিতা করতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করার জন্য নয়, নিয়মনীতির মধ্যে আনার জন্য কাজ চলছে। বর্তমানে কিছু বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে। এব্যাপারে করের আওতায় আনার জন্য কাজ কাজ চলছে।’

বিএনপি মহাসচিবের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হয় কোনো প্রাইভেট কোম্পানির টাকা সরকারের ঘরে যাচ্ছে। অর্থব্যবস্থাকে নিয়মনীতির মধ্যে আনার জন্য যেসব সরকারি সংস্থায় অতিরিক্ত টাকা অর্থাৎ যেসব টাকা প্রয়োজন হয় না সেসব টাকা নেয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির, স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালন অঞ্জন চৌধুরী, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT