দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শনিবারের জনসভা থেকে ‘বড় বার্তা’ দেবে বিএনপি : বলেছেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী

শনিবারের জনসভা থেকে ‘বড় বার্তা’ দেবে বিএনপি : বলেছেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা, ০৭ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে বিএনপি শনিবার যে জনসভা করতে যাচ্ছে সেখানে এক বড় বার্তা দেয়া হবে। এই জনসভার মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নতুন মাত্রা পাবে বলে মনে করছেন তিনি।

আমীর খসরু বলেন, ‘আমরা নির্বাচন শেষ করেছি, এখন আন্দোলনের ধারা একটা নতুন রূপ নেবে। এই আন্দোলনের ধারা যে নতুন রূপ নেবে সেখানে আমাদেরকে সাহসী ভূমিকা পালন করতে হবে। আমরা এই জনসভাকে এমন একটি জনসভায় পরিণত করব, যে জনসভা থেকে ম্যাসেজ যাবে সমস্ত দেশে-বিদেশে দেশনেত্রীর মুক্তি যাতে অতি সহসা হয়।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে আজকে জেলে থাকতে হচ্ছে। এর পেছনের কারণ হচ্ছে, আপনার ভোট তারা কেড়ে নেবে, আপনার মৌলিক অধিকার তারা কেড়ে নেবে, আপনার বাক স্বাধীনতা কেড়ে নেবে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেবে। গণতন্ত্রসহ এসব অধিকার হরণ করা এবং দেশনেত্রীকে আটকে রাখার বিষয়টা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।’

ঢাকা সিটি নির্বাচনে ইভিএমের সমালোচনা করে খসরু বলেন, ‘আমি আগে বলেছিলাম, ইভিএম বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার জন্য। এখন সেটা বলছি না, কারণ বঙ্গোপসাগরে ফেললে সেটা পরিবেশ দূষণ হতে পারে। এখন বলব, এগুলো মন-সের দরে স্টিল মিলগুলোতে বিক্রি করে দেন, অন্তত দেশের কন্সট্রাকশন ইন্ডাস্ট্রির কিছু রড তৈরি হবে, আর কিছু স্টিলের ফার্নিচার তৈরি হবে। এটা দেশের অর্থনীতিতে হলেও কিছুটা ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার আরেকটা অস্ত্রের আমরা এখান থেকে বিলুপ্তি ঘটাতে চাই।’

বিএনপি নেতা বলেন, ‘এখন ইভিএমে খালি টিপলেই নৌকায় ভোট পাওয়া যায়। যত টিপবেন, তত ভোট পাবেন। ঢাকা সিটিতে পাঁচ শতাংশের উপরে ভোট হয় নাই, এখন ২৪ শতাংশ দেখিয়ে দিয়েছে। আর কিছু দরকার নাই। আওয়ামী লীগ যে কারণে ইভিএম করেছে সেটা দেশবাসীর কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে।’

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সহ-সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতু্ল্লাহ, বিলকিস ইসলাম ও এলডিপি একাংশের মহাসচিব সাহাদাত হোসেন সেলিম বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT