দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্ম নিয়ে কোনো ব্যানারে বিশ্বাস করি না : বলেছেন, শামীম ওসমান

ধর্ম নিয়ে কোনো ব্যানারে বিশ্বাস করি না : বলেছেন, শামীম ওসমান

০৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, যারা ধর্মকে বিভক্ত করে ফায়দা লুটার চেষ্টা করে তারা সবচেয়ে বড় অধার্মিক। ধর্ম নিয়ে কোনো ব্যানারে বিশ্বাস করেন না তিনি।

‘আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে’ উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘কেউ ধর্মের কোনো এজেন্সি নিতে পারে না। যারা ধর্মকে বিভক্ত করে ফায়দা লুটার চেষ্টা করে তারা সবচেয়ে বড় অধার্মিক এবং ধর্মীয় চেতনাবোধ তাদের মধ্যে থাকে না।’

নারায়ণগঞ্জের এই আলোচিত সাংসদ বলেন, ‘আমি নামাজ পড়ি। আমার সেজদায় আল্লাহ থাকবেন কি না সেটা আমার ব্যাপার। কারও কথায় কিছু হয় না। জামায়াত ইসলামকে কোনো এজেন্সি দিয়ে দেওয়া হয়নি।’

‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা একটা ব্যানার। মুসলমানদেরও বিভিন্ন সংগঠনের ব্যানার রয়েছে।’ বলেন সাংসদ শামীম,  ‘আমি এ ব্যানারগুলোতে বিশ্বাস করি না। আমি একটা ব্যানারেই বিশ্বাস করি। জাতির পিতা মুক্তিযুদ্ধের আগে একটা প্রশ্ন করেন, সেটা হলো তুমি কে আমি কে- একযোগ উত্তর আসে বাঙালি।’

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. নিম চন্দ্র ভৌমিক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, সভাপতিমণ্ডলীর সদস্য জয়ন্ত সেন দীপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্রনাথ বসু, অ্যাডভোকেট তাপস কুমার পাল, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সাহা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT