দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় ৪জনকে আটক করেছে র‌্যাব

সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় ৪জনকে আটক করেছে র‌্যাব

০৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করেছে র‌্যাব-২। শুক্রবার গভীর রাতে ও শনিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- আলাউদ্দিন, মাসুদ, অপু ও রা‌সেল। র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গত দুইদিন বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও ১১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সাদেক খান রোডে সাংবাদিক সুমনের ওপর হামলা করা হয়।

সুমনের সঙ্গে থাকা অন্য সহকর্মীরা জানান, সাদেক খান রোডের একটি ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছিল। খবর পেয়ে সুমন সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। ওই সময় জাফরাবাদ এলাকার সাদেক খান রোডে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোকনের সমর্থকরা ২০-৩০ জনের একটি দল নিয়ে শোডাউন করছিলেন। সুমন সেই ছবি তুললে তারা সুমনকে আক্রমণ করে। পরে স্টাম্প দিয়ে সুমনের মাথায় আঘাত করে। সে পড়ে গেলে তাকে কিল-ঘুষি দেয় ও লাঠিপেটা করতে থাকে। পরে সহকর্মীরা এগিয়ে এসে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার দিনই সুমনকে ঢাকা মেডিকেলে দেখতে যান র‌্যাবের প্রধান বেনজীর আহমেদ। সে সময় তিনি এই হামলার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT