দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অস্ত্র ক্রয়ের বিল পাসের দাবিতে এল সালভাদরের পার্লামেন্টে সেনা অবস্থান

অস্ত্র ক্রয়ের বিল পাসের দাবিতে এল সালভাদরের পার্লামেন্টে সেনা অবস্থান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): এল সালভাদরের পার্লামেন্টের ভেতরে অবস্থান নিয়ে ভারী অস্ত্রশস্ত্র ক্রয় সম্পর্কিত একটি বিল অনুমোদনের দাবি জানিয়েছে সেনা ও পুলিশ সদস্যরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে ১০৯ মিলিয়ন ডলারের অস্ত্র কেনার বিলটির পক্ষে প্রেসিডেন্টের সমর্থন থাকলেও সংখ্যাগরিষ্ট সাংসদরাই এটা নিয়ে আলোচনায় রাজি হননি। ফলে গেল বছর থেকে ঝুলে থাকা এই বিল নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সেনাবাহিনীতে।

বিশ্বে যেসব দেশ অভ্যন্তরীন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায় বিপর্যস্ত তার মধ্যে অন্যতম মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। গত বছরের জুনে দায়িত্ব গ্রহণের সময় প্রেসিডেন্ট নায়িব বুকেলে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছিলেন।

এরই ধারাবহিকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ ও সেনাদের জন্য উন্নত অস্ত্র কেনার জন্য সম্প্রতি ১০৯ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিল সংসদে তোলেন প্রেসিডেন্ট। এই বিলের আওতায় পুলিশ সদস্যদের জন্য উন্নত গাড়ি, পোশাক, একটি হেলিকপ্টার ও মনিটরিংয়ের জন্য যন্ত্রপাতি কেনার পরিকল্পনা রয়েছে।

কিন্তু গত কয়েক সপ্তাহ যাবত অধিকাংশ সংসদ সদস্যরা এই বিলের পক্ষে আলোচনায় রাজি ছিলেন না। এ কারণে সংসদ সদস্যদের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির উদ্দেশ্যে পার্লামেন্টের বাইরে বিক্ষোভের জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

গত রবিবার প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে প্রায় ৫০ হাজার সমর্থক পার্লামেন্ট চত্বরে সমবেত হয়। আর এসময় বেসামরিক নাগরিকদের পাশাপাশি সরকারপন্থী সেনা ও পুলিশ সদস্যরাও সেখানে জড়ো হয়।

প্রেসিডেন্ট সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় সেনা ও পুলিশের সদস্যরা পার্লামেন্টের ভেতরে কিছু সময়ের জন্য অবস্থান নেন।

এসময় সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, এক সপ্তাহের মধ্যে এই বিল সম্পর্কে সংসদ সদস্যরা বিতর্ক না করেন, তাহলে তার সমর্থকরা বড় ধরনের প্রতিবাদ গড়ে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT