দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
হতাশায় বিশ্বাস করি না, বিএনপি ঘুরে দাঁড়াবেই : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হতাশায় বিশ্বাস করি না, বিএনপি ঘুরে দাঁড়াবেই : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেকে হতাশার কথা বলেন, আমি হতাশায় বিশ্বাস করি না। শহীদ জিয়ার চিন্তা ও আদর্শ এবং খালেদা জিয়ার অবদান ব্যর্থ হওয়ার নয়। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে। কাজেই বিভেদ বিভাজন নয়, বিএনপি ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস।’

বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে যে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, বিভক্তির চিন্তা করব না, আমরা কোনো বিভাজনের চিন্তা করব না। আমরা শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করব।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, অবশ্যই তারা উঠে দাঁড়াবেন, বিএনপি উঠে দাঁড়াবে, খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে।’ খালেদা জিয়ার অবদান, ত্যাগ স্বীকার কখনোই ব্যর্থ হওয়ার নয়। আসুন আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য শপথ গ্রহণ করি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শপথ গ্রহণ করি এবং বিএনপিকে একটি সত্যিকার অর্থেই শক্তিশালী সংগঠন, যা জনগণের মাঝে সবচেয়ে জনপ্রিয় সংগঠন হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করি।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, সেলিমা রহমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT