দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন : সংসদে বলেছেন, ওবায়দুল কাদের

২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন : সংসদে বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সরকার দেশের প্রথম উড়াল মেট্রোরেল আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে।

বুধবার বিকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে সরকারি দলের সদস্য অসীম কুমার উকিলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ঢাকা মহানগরী ও তৎসলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনের লক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় ছয়টি ম্যাস রেপিড ট্রানজিট (এমআরটি) মেট্রোরেলের সমন্বয়ে মোট ১২৮.৭৪১ কিলোমিটার দীর্ঘ (উড়াল ৬৭.৫৬৯ কিলোমিটার এবং পাতাল ৬১.১৭২ কিলোমিটার) ও ১০৪ স্টেশন বিশিষ্ট (উড়াল ৫১ এবং পাতাল ৫৩) শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার সময়াবদ্ধ পরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে।

সেতুমন্ত্রী জানান, এ পরিকল্পনা অনুসরণে প্রায় ২২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার দীর্ঘ ১৬ স্টেশন বিশিষ্ট ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও বিদ্যুৎচালিত এমআরটিআই লাইন-৬ বা বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে।

ওবায়দুল কাদের জানান, চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলের সার্বিক গড় অগ্রগতি ৪০ দশমিক ৩৬ শতাংশ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৬৭ দশমিক ৯৭ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৩৫ দশমিক ৯৯ শতাংশ। ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ২৫ দশমিক ২৫ শতাংশ। ইতিমধ্যে নয় কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT