দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বেগম খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চলছে : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেগম খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চলছে : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চলছে ।

তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি সম্পূর্ণটাই নির্ভর করছে সরকারের ওপর। ‘সরকার সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যা করার জন্য বেআইনিভাবে কারাগারে আটকে রেখেছে। আমরা তাকে বাঁচাতে চাই। তার মুক্তির জন্য সাংবিধানিকভাবে যতরকমের চেষ্টা করার আমরা সবই করছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আইনগতভাবেও যতরকম পথ আছে সবরকম চেষ্টা করে যাচ্ছি। তবে এটা আইনের মধ্যে নেই। সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে তার মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘পরিবারের পক্ষ থেকে প্যারোলের জন্য আবেদন করা হয়েছে কি না সেটা আমার জানা নেই। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন খালেদার মুক্তির পুরো ইচ্ছেটাই সরকারের হাতে। অন্যায়ভাবে তাকে গ্রেপ্তারের জন্য সরকারই দায়ী। এ ধরনের মামলায় সাত দিনের মধ্যে জামিন হওয়ার কথা। সাধারণ নাগরিকও সাত দিনে জামিন পায়। কিন্তু উনাকে (খালেদা জিয়া) দু’বছর ধরে আটকে রাখা হয়েছে।’

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান মির্জা ফখরুল। কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার ঢাকায় মিছিল করবে দলটি। এছাড়া একইদিন দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT