দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ব্যাটসম্যান রস টেইলর বিরল রেকর্ড গড়তে চলেছেন

ব্যাটসম্যান রস টেইলর বিরল রেকর্ড গড়তে চলেছেন

New Zealands Ross Taylor celebrates his 100 runs during the first one-day international cricket match between New Zealand and India at Seddon Park in Hamilton on February 5, 2020. (Photo by MICHAEL BRADLEY / AFP) (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

স্পোর্টস ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বিরল মাইলস্টোন সন্দেহ নেই৷ এমন এক নজির, যা ক্রিকেটবিশ্বের আর কারও নেই৷ আগামী ২১ ফেব্রুয়ারি ওয়লিংটনে তেমনই এক বিশ্বরেকর্ড গড়তে চলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর৷

ক’দিন আগে বে ওভালে ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে অনবদ্য এক মাইলস্টোন স্থাপন করেন টেইলর৷ নিউজিল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামার সেঞ্চুরি করেন তিনি৷ অর্থাৎ মাউন্ট মাউনগানুইয়ে ভারতের বিরুদ্ধে সেই ম্যাচটি ছিল টেইলরের ক্যারিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ৷ তাঁর আগে আর কোনও কিউই ক্রিকেটার ১০০টি টি-২০ ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেননি৷

এবার টেইলর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০, তিন ফর্ম্যাটেই ১০০ ম্যাচ খেলার মাইলস্টোন স্থাপন করতে চলেছেন৷ ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামলেই টেলর ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটেই দেশের হয়ে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন৷

এটা এমন এক রেকর্ড, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই৷ টেইলর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ৯৯টি টেস্টে৷ তিনি ইতিমধ্যেই ২৩১টি ওয়ানডে খেলেছেন৷ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ১০০টি৷ ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আরও যে দু’জন ক্রিকেটার ১০০ ম্যাচ খেলেছেন তাঁদের কেউই ১০০ টেস্টের মাইলস্টোনে পৌঁছননি৷

পাকিস্তানের শোয়েব মালিক ১১৩টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন৷ ওয়ানডে খেলেছেন ২৮৭টি৷ তবে মাত্র ৩৫টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন তিনি৷ ভারতের রোহিত শর্মা খেলছেন ১০৮টি আন্তর্জাতিক টি-২০৷ তাঁর খেলা ওয়ানডে ম্যাচের সংখ্যা ২২৪৷ তবে মাত্র ৩২টি টেস্টে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT