দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  চার কেজি সোনাসহ বিমানকর্মী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  চার কেজি সোনাসহ বিমানকর্মী আটক

ঢাকা, ১৩ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনাসহ এক বিমানকর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। তার নাম জনাথন মুক্তি বারিকদার।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে আটক ব্যক্তি জুতার ভেতর থেকে সোনাগুলো জব্দ করা হয়। আটক জনাথন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পরিষ্কার করতে যান জনাথন। উড়োজাহাজ থেকে বের হওয়ার পর সোয়া নয়টার দিকে তাকে তল্লাশি করতে যায় এপিবিএনের সদস্যরা। কিন্তু জনাথন সহযোগিতা করতে চাননি। পরে তার দুই পায়ের জুতার ভেতরে ১৬টি করে ৩২টি সোনার বার পাওয়া যায়।

আটক করার পর জনাথনকে বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT