দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
উহানের হাসপাতালের পরিচালক করোনা ভাইরাসে মারা গেলেন

উহানের হাসপাতালের পরিচালক করোনা ভাইরাসে মারা গেলেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চীনে কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারি আকার ধারণ করার পর নির্ঘুম ও নিরবচ্ছিন্ন কাজ করে চলেছেন চিকিৎসক-নার্সসহ মেডিকেল স্টাফরা। ভাইরাস আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি তারাও আক্রান্ত হওয়ার মারাত্মক এবং সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থেকেও কাজ করে চলেছেন। তবে তার মাসুলও দিতে হচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন কোভিড-১৯ ভাইরাসের কেন্দ্রস্থল উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ভাইরাসের প্রকোপের শুরু থেকেই রোগী ও মেডিকেল স্টাফদের সঙ্গে থেকে তাদের উৎসাহ ও প্রেরণা যোগাচ্ছিলেন লিউ। কিন্তু শেষ পর্যন্ত তাকেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের কোন হাসপাতালের প্রধান হিসেবে প্রথম প্রাণ গেছে লিউ এর। গত শুক্রবার এই হাসপাতালেরই লিউ ফ্যান নামে ৫৯ বছর বয়সী এক নার্স মারা যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

উচ্যাং হাসপাতালের সংশ্লিষ্টদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, লিউর মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা। একজন চিকিৎসক জানিয়েছেন, লিউ বেশ সুস্থ-সবল মানুষ ছিলেন। করোনাভাইরাস তাকেও কেড়ে নেবে, ভাবতে পারছেন না কেউ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত শুধুমাত্র চীনের মূল ভূখন্ডে ১৮৬৮ জন নিহত এবং ৭২ হাজার ৪৬৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১ হাজারের বেশি রোগীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া চীনের বাইরে অন্তত ২৭টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT