দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কক্সবাজরের খরুলিয়ায় বাঁকখালীতে নিখোঁজ রামুর দুই জনের মৃতদেহ উদ্ধার : জানাযা সম্পন্ন

কক্সবাজরের খরুলিয়ায় বাঁকখালীতে নিখোঁজ রামুর দুই জনের মৃতদেহ উদ্ধার : জানাযা সম্পন্ন

রামু, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কক্সবাজরের রামু উপজেলার মিঠাছড়িঘাট এলাকায় বাঁকখালী নদীতে গরু নিয়ে পারাপার সময় নিখোঁজ রামুর স্কুল ছাত্র ও প্রবাসী দুইজনকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে বাঁকখারী নদী পারাপার কালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া প্রবাসীর নাম আমির হোসাইন (২৫)। ছাত্রের নাম মোঃ সাহেদ(১৫)। সে মিঠাছড়ি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। তাদের বাড়ি রামু মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর বাঁকখালী নদীতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার (২৯ মে) দুপুরের দিকে বাঁকখালী নদীর মিঠাছড়িঘাট পয়েন্ট দিয়ে গরু পারাপার করতে নেমে নিখোঁজ হন মিঠাছড়ি দক্ষিণপাড়ার গুরা মিয়ার পুত্র প্রবাসীর নাম আমির হোসাইন (২৫) এবং একই এলাকার সুলতান আহমদের পুত্র স্কুলছাত্র মোঃ সাহেদ(১৫)। সে মিঠাছড়ি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সায়েদ বলেন, গরু পার করতে গিয়ে নদীর অধিকাংশ পার হওয়ার পর পরেই দুজন ডুবে যেতে থাকে। এ সময় গরু নদীর পার হয়ে গেলেও তারা পানিতে ডুবে যায়। নিখোঁজের পর দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন। এর মধ্যে বেলা ২টার দিকে আমির হোসাইন ও ৪টার দিকে মোঃ সাহেদের মৃতদেহ নিখোঁজের নদীর ওই পয়েন্ট থেকে উদ্ধার করেন ডুবুরীরা।

কক্সবাজার দমকল বাহিনীর টিম লিডার ওবাইদুল জানান, সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ মিঠাছড়ির ওপার থেকে গরু নিয়ে বাঁকখালী নদী পার হয়ে খরুলিয়া ঘাঠে আসছিলেন আমির হোছাইন ও সাহেদ। এ সময় গরু নদীর পার হয়ে গেলেও তারা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুর সাড়ে ১২ দিকে আমির হোসাইনের এবং বিকেল ৪টার দিকে স্কুলছাত্র সাহেদের মরদেহ উদ্ধার করে হয়।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টো বলেন, উদ্ধারের পর মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো।

এদিকে রাত ৯ টায় দক্ষিণ মিঠাছড়ি ষ্টেশন জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে নিহত ২ জনের নামাজা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT