দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনাভাইরাসের কারণে শ্রমিকরা সময়মতো বেতন পাবে : বলেছেন, বিজিএমইএ

করোনাভাইরাসের কারণে শ্রমিকরা সময়মতো বেতন পাবে : বলেছেন, বিজিএমইএ

হেলথ ডেস্ক, ২৩ মার্চ ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসের কারণে পোশাক খাত স্থবির হয়ে গেলেও নির্ধারিত সময়ে এই খাতের শ্রমিকরা তাদের বেতন পাবে বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক। বলেছেন, বেতনের সময় বেতন পাবেন, দয়া করে এটি মাথায় রাখবেন। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় একথা জানান বিজিএমইএর সভাপতি।

শ্রমিকদের গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়ে ড. রুবানা হক বলেন, শ্রমিক ভাই ও বোনেরা তার বেতন সময় মতো পাবে। কেউ ভয় পাবেন না। ভরসা রাখুন। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের আশ্বস্ত করেছেন। তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন। প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন। আমাদের তৈরি পোশাক খাতের ৪১ লাখ শ্রমিক শুধু নয়, এর বাইরেও যারা আছেন সবাই ভরসা রাখুন। যতদিন উনি (প্রধানমন্ত্রী) আমাদের পাশে আছেন আমরা কেউ পানিতে পড়বো না। দয়া করে ভরসা রাখুন আপনারা।

করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক খাতেও। একের পর এক ক্রয় আদেশ বাতিল হওয়ায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। তিনি জানান, করোনার কারণে পোশাক খাতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।

এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে বিজিএমইএ সভাপতি জানান, আমাদের অর্ডার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। গত চার দিনে দেড় বিলিয়ন ডলার অর্ডার ক্যানসেল হয়েছে। এসব কারখানায় ১২ লাখ শ্রমিক কাজ করেন।

রুবানা বলেন, কেউ বলছে আংশিকভাবে, কেউ ‍বলছেন একেবারে ক্যানসেল, কেউ বলছে আমরা আলোচনা করবো। আলোচনা করবো বলেও আমাদের আশা থাকে, কিন্তু একেবারে ক্যানসেল করলে আমাদের কোনো আশা থাকে না। বায়ারা এই সিজনের মাল কোন সময় নেবে সেটাও বলছে না। আমরা চরম একটি অনিশ্চয়তার মধ্যে আছি।

রুবানা হক বলেন, এটা কিন্তু শুধু যে প্রতিষ্ঠানগুলো আমাদের বিজিএমইএর পোর্টালে এন্ট্রি দিয়েছে তারা, এর বাইরেও প্রচুর ফ্যাক্টরি রয়েছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকে এনকারেজ করতে, ধৈর্য হারালে হবে না। আগামী ২৫ মার্চ জাতীর উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। আমরা যেন তার ভাষণের জন্য অপেক্ষা করি। আমারা কোনো মতে আতঙ্কগ্রস্ত হবো না। এখন এমন প্রশ্ন যেন না হয় যে, কোনো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। আমাদের দেখতে হবে শ্রমিক ভাই ও বোনেরা তার বেতন সময় মতো পাবে কি না। সেটা তারা পাবে। বেতনের সময় যখন আসবে তখন তারা সেটা পাবে। কেউ ভয় পাবেন না। প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT