দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার

আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার

হেলথ ডেস্ক, ২৩ মার্চ ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

আজ সোমবার বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। পরের দুদিন সাপ্তাহিক ছুটি। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে।

সিদ্ধান্ত সম্পর্কে জানাতে গিয়ে সচিব বলেন, মাঠ পর্যায়ে প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হবে। বেসরকারি অফিসও বন্ধ থাকবে। খোলা থাকবে হাসপাতাল, জরুরি সেবা, কাঁচাবাজার ও ফার্মেসি। গণপরিবহন সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব মসজিদে না গিয়ে সবাইকে বাড়িতে নামাজ পড়ার আহ্বান জানান।

এর আগে সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন সরকারের কর্তা ব্যক্তিরা। সেখানে নানা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় যা যা করার সবই করছে সরকার। প্রত্যেক জেলা প্রশাসককে সংশ্লিষ্ট জেলার দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আজ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৩৩ জন। আর মারা গেছেন তিনজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT