দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী

জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী

হেলথ ডেস্ক, ২৩ মার্চ ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার থেকে মাঠ পর্যায়ে সশস্ত্রবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশে করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস এই সিদ্ধান্তের কথা জানান। এসময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সেনা নামানোর সিদ্ধান্তের পাশাপাশি ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। পরের দুদিন সাপ্তাহিক ছুটি। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, মাঠ পর্যায়ে প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হবে। বেসরকারি অফিসও বন্ধ থাকবে। খোলা থাকবে হাসপাতাল, জরুরি সেবা, কাঁচাবাজার ও ওষুধের দোকান। এছাড়া গণপরিবহন সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানিয়ে আহমেদ কায়কাউস বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় যা যা করার সবই করছে সরকার। প্রত্যেক জেলা প্রশাসককে সংশ্লিষ্ট জেলার দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) জানিয়েছে, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ছয়জন। সবমিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন। আক্রান্তদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানান আইইডিসিআর পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT